News Flash

  • Home
  • Uncategorized
  • বনাধিকার আইনে ১,২৪,৫৩৯ উপজাতি পরিবারকে জমির পাট্টা প্রদান ঃ বন মন্ত্রী
Image

বনাধিকার আইনে ১,২৪,৫৩৯ উপজাতি পরিবারকে জমির পাট্টা প্রদান ঃ বন মন্ত্রী

Naresh Jamatiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বনাধিকার আইনে রাজ্যে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত ১,২৪,৫৩৯ টি উপজাতি পরিবারকে ৭৫৬৮১৬৪ হেক্টর এবং ২টি অনুপজাতি পরিবারকে ০৪৮ হেক্টর জমির পাট্টা দেয়া হয়েছে৷ বর্তমানে সারা রাজ্যে মোট ৩,৩৮১ জন উপজাতি পরিবারের আবেদন বিবেচনাধীন রয়েছে৷ আজ রাজ্য বিধানসভায় বিধায়ক আশিষ কুমার সাহা এবং বিধায়ক প্রণব দেববর্মার এক প্রশ্ণের লিখিত উত্তরে বনমন্ত্রী নরেশ জমাতিয়া এই তথ্য  জানিয়েছেন৷ তিনি জানান, ঊনকোটি জেলারয় ৬,৪২৮ টি পরিবারকে ৯,৫৮২,৯৯২ হেক্টর, উত্তর ত্রিপুরা জেলায় ১৪,০১৩ টি পরিবারকে ১৭,৮৮৩,৮২০ হেক্টর, ধলাই জেলায় ৩১,৮৪৩টি পরিবারকে ৪৮,৩৩৩,৯৭৮ হেক্টর, গোমতী জেলায়২৪,২৩০টি পরিবারকে ২৫,১৬৫,৯৮৪ হেক্টর, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২০,২৮৯টি পরিবারকে ২২,৫৫৩,৬৯৯ হেক্টর, পশ্চিম জেলায় ৫,১৫০টি পরিবারকে ৮,০৫৩,৮৫৫ হেক্টর, খোয়াই জেলায় ১৫,৮৭৮ টি পরিবারকে ২৬,০০২,৫১৮ হেক্টর, হিপাহীজলা জেলায় ৬,৭১০টি পরিবারকে ৮,১০৫,২৭২ হেক্টর জমির পাট্টা দেয়া হয়েছে৷ বনমন্ত্রী জানান, বনাধিকার আইনের অধীনে জমির অধিকারপ্রাপ্ত সকল পরিবারের অর্থনৈতিক উন্নয়ন তথা সার্বিক বিকাশের লক্ষ্যে সরকারের বিভিন্ন দপ্তর ও এমজি এন রেগা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী হাতে নেয়া হয়েছে৷ এই কর্মসূীচর সুফল পাট্টা প্রাপ্ত পরিবারগুলির কাছে সহজে পৌঁছে দেবার লক্ষ্যে জেলাস্তরীয় কমিটি এবং মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজস্তরীয় কমিটি গঠন করা হয়েছে৷ বনাধিকার আইনে ভূমিপ্রাপ্ত উপজাতি পরিবারগুলির অর্থনৈতিক তথা সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার ইকনোমিক বেনিফিট স্কীম চালু করে৷ এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন দপ্তর তাদের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বনাধিকার আইনে ভূমিপ্রাপ্ত উপজাতি পরিবারগুলিকে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে সহায়তা করছে৷ এই কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে উপজাতি কল্যাণ দপ্তর থেকে চা, কফি, রাবার এবং বিভিন্ন উদ্যান চাষের মাধ্যমে ভূমিপ্রাপ্ত উপজাতি পরিবারগুলিকে স্বনির্ভর করার পরিকল্পনা নেয়া হচ্ছে৷ বনমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৯৩,৩৮৯ টি উপজাতি পরিবারকে ইকনোমিক বেনিফিট স্কীমের অধীনে আর্থিক ভাবে স্ব-নির্ভর হবার লক্ষ্যে সহায়তা দেয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top