News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণে অভিযুক্তের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড
Image

নাবালিকা ধর্ষণে অভিযুক্তের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ নাবালিকাকে ধর্ষণের দায়ে আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে৷ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক নাবালিকা ধর্ষণ মামলায় কাঞ্চনপুর থানাধীন শুকনাছড়া এলাকার বাসিন্দা সমর নাথকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন৷ পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করেছেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ৯ মে সন্ধ্যা পাঁচটা নাগাদ বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে  এক নাবালিকাকে ধর্ষণ করে কাঞ্চনপুর থানাধীন শুকনাছড়ার বাসিন্দা সমর নাথ৷ ধর্ষণ করার পর ঐ নাবালিকাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়৷ কিন্তু  পরদিন ঐ নাবালিকা তার মাতা-পিতাকে ঘটনাটি জানায়৷ মেয়ের মুখ থেকে ঘটনা জানতে পেরে সমর নাথের নাম উল্লেখ করে কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করা হয়৷ তার বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধি ৪৪৮/৩৭৬/৫০৬ এবং পক্সো আইনের চার ধারায় মামলা নেয় পুলিশ৷ এই মামলায় কাঞ্চনপুর থানার এসআই পরীক্ষিত দেববর্মা তদন্ত শুরু করেন৷ তদন্তে নেমে অভিযুক্ত সমর নাথকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপর সমস্ত প্রমাণ জোগার করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ৷ সমস্ত তথ্য প্রমাণাদি এবং সাক্ষ্যবাক্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত সমর নাথকে দোষী সাব্যস্ত করে৷ বৃহস্পতিবার এই মামলায় রায় ঘোষণা করা হয়৷ আদালত সমর নাথকে পক্সো আইনের চার ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করে৷ পাশাপাশি ভারতীয় দন্ডবিধি ৪৪৮ ধারায় এক বছরের সাজা দেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top