News Flash

  • Home
  • Uncategorized
  • সবুজ বিপ্লবের ডাক মাঠে মারা গেলেও সম্বিত নেই, সেচের অভাবে রাজ্যের কৃষকদের মাথায় হাত
Image

সবুজ বিপ্লবের ডাক মাঠে মারা গেলেও সম্বিত নেই, সেচের অভাবে রাজ্যের কৃষকদের মাথায় হাত

farmerনিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১৭ মার্চ৷৷ মডেল রাজ্যের দাবিদাররা রাজ্যে সবুজ বিপ্লবের গল্প শুনিয়ে থাকে৷ কিন্তু রাজ্যের প্রত্যন্ত এলাকা   সবুজ বিপ্লবের নগ্ণচিত্র দেখতে পাওয়া যায়৷ প্রয়োজনীয়  সেচের অভাবে রাজ্যের গ্রাম পাহাড়ের একটা বিরাট অংশের কৃষিজমি পতিত অবস্থায়  পড়ে রয়েছে৷ যার ফলে কৃষিকাজের উপর নির্ভরশীল পরিবারগুলি  হতাশায় দিন কাটাতে হচ্ছে৷ প্রশাসনিক  আধিকারিকরা সব কিছু জেনে বুঝেও  কোনো এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে৷
একমাত্র জল সেচের অভাবে করবুক মহকুমার পশ্চিম একছড়ি ভিলেজ কমিটির বিরাট অংশের  জমিতে কৃষিকাজ মুখ থুবরে পড়ে আছে৷ ওই এলাকার বেশিরভাগ বসবাসকারীরা প্রধানত কৃষিকাজের উপর নির্ভরশীল থাকলেও সেচের অভাবে শুখা মরশুমে কৃষকরা চাষাবাদ করতে পারেন না৷ কৃষকদের বর্ষার উপর নির্ভর করে থাকতে হয়৷  এলাকায়  জমি থাকলেও বরো ফসল রোপন ক রতে পারে না চাষিরা৷ যার ফলে কৃষকদের বছরের একটা সময় আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে৷ বৃষ্টির জলের ফলে বছরে একবার ফসল ফলানো  সম্ভব হয়৷  যার থেকে উৎপাদিত সামগ্রীর  অর্থ দিয়ে পুরো বছর বহু কষ্টে কৃষকরা তাদের সংসার প্রতিপালন করে৷ কৃষকদের অভিযোগ জমিতে সেচের ব্যবস্থা থাকলে তারা বছরে দুইবার ফসল ফলাতে পারত৷ বর্ষা মরশুমে ধান ও শুখা মরশুমে বিভিন্ন শাক সবজির উৎপাদন করা সম্ভব হত৷  এতে করে কৃষকদের আর্থিক সংস্থান  হত এবং বাজারে শাক সবজির উর্দ্ধমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকত৷  চাষীদের  অভিযোগ প্রশাসনিক  আধিকারিকদের থেকে শুরু করে শাসক দলীয় নেতা বিধায়ক সকলের কাছে বহু বছর যাবৎ এলাকায় সেচ ব্যবস্থার দাবি করে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ প্রতিশ্রুতির গল্পশুনা গেলেও ভোট শেষ হতেই  এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা বেমালুম ভুলে যান কান্ডারিরা৷ শাসক দলের গণসংগঠন সারা ভারত কৃষক সভারনেতারা নিজেদের  কৃষক দরদি বলে দাবি করলেও কৃষকদের সমস্যা সমাধানে তাদের কোন ভূমিকা নেই৷  যার ফলে পশ্চিম একছড়ি ভিলেজের কানির পর কানি কৃষি  জমি বর্তমান শুখা মরশুমে খালি পড়ে আছে৷
এদিকে, পশ্চিম একছড়ি ভিলেজের যোগেন্দ্র পাড়ার একাংশ চাষী নিজেদের উদ্যোগে সবজি চাষ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছে৷  কারণ জমিতে সরকারি  সেচের ব্যবস্থা না থাকায় কতিপয় চাষী নিজেরাই দমকল ভাড়া নিয়ে পুকুর কিংবা নদী থেকে জল সংগ্রহ করে বহু কষ্টে সবজি চাষ করছে৷ এতে করে সবজি উৎপাদনে চাষীদের অধিক খরচ পড়ছে বলে অভিযোগ৷  আবার পশ্চিম একছড়ি ভিলেজের আশপাশে বড় কোন বাজার না থাকায় চাষিরা উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না৷ যার ফলে চাষিদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে৷ শুধু পশ্চিম একছড়ি না করবুক মহকুমার প্রায় প্রতিটি ভিলেজ সেচ ব্যবস্থার বেহাল অবস্থা বিরাজ করছে৷ অভিযোগ কৃষি ও সেচ দপ্তরকে আলাদা করার ফলেসমস্যা দিন দিন  বেড়ে চলেছে৷ একে অন্যের উপর দোষ চাপাতে ব্যস্ত৷ এদিকে, করবুক মহকুমা হিসাবে স্বীকৃতি পাওয়ার বহু বছর  অতিক্রান্ত  হয়ে গেলেও করবুকে সেচ দপ্তরের কোন আধিকারিকের কার্যালয় আজ পর্যন্ত গড়ে উঠেনি৷ যার ফলে মহকুমার কৃষকরা হাতের নাগালে সেচ দপ্তরকে পাচ্ছে না৷ এমতাবস্থায় সবুজ বিপ্লবের  স্বপ্ণকে  বাস্তবায়িত করতে সেচ ব্যবস্থার উন্নয়নে সরকারকে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে  বলে মনে করছেন চাষীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top