News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে খুন করে লাশ গুম, গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক, বাড়িতে ভাঙচুর করে থানায় বিক্ষোভ জনতার, উত্তপ্ত মনু
Image

স্বামীকে খুন করে লাশ গুম, গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক, বাড়িতে ভাঙচুর করে থানায় বিক্ষোভ জনতার, উত্তপ্ত মনু

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ স্ত্রীর অবৈধ সম্পর্কে বাধা দিয়ে খুন হল স্বামী৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার মনু থানার অধীন জারুল ছড়া এলাকায়৷ স্ত্রী ও তার প্রেমিক স্বামীকে খুন করে দেহ খন্ড বিখন্ড করে বস্তাবন্দী করে গুম করে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা মনু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ শেষ পর্যন্ত মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী ও তার প্রেমিককে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তির সাথে স্ত্রী গড়ে উঠা অবৈধ সম্পর্কে বাধা দিয়ে খুন হয়েছে স্বামী জ্যোতিষ দাস৷ ১২ মার্চ সকাল আটটা থেকে জারুল ছড়া এলাকার বাসিন্দা জ্যোতিষ দাস (৩৬) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়৷ এই বিষয়ে জ্যোতিষের ভাই ১৩ মার্চ মনু থানায় একটি মিসিং ডায়েরী করেন৷ যার নম্বর ১৫/১৬৷ তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও জ্যোতিষের কোন হদিশ পা্যয়া যায়নি৷ এদিকে, এলাকবাসীর তরফ থেকে পুলিশের উপর চাপ দেওয়া হয় নিখোঁজ জ্যোতিষকে খোঁজে বের করার জন্য৷
এলাকাবাসী জানতেন জ্যোতিষের স্ত্রী সরলতা দাসের সাথে প্রতিবেশী অজিত দাসের অবৈধ সম্পর্ক রয়েছে৷ এই কারণে এলাকবাসীর আশঙ্কা হয়তো সরলতা এবং অজিত মিলে জ্যোতিষকে নিখোঁজ করেছে৷ বুধবার মনু থানার পুলিশ সরলতা ও তার অবৈধ প্রেমিক অজিতকে জোর জিজ্ঞাসাবাদ করে৷ পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে৷ সরলতা ও অজিত জানায় গত ১২ মার্চ শনিবার সকালে ঘরেই ধারালো দা দিয়ে কুপিয়ে কুন করা হয় জ্যোতিষকে৷ তারপর তারা একটি বস্থায় জ্যোতিষের লাশ ঢুকিয়ে রাখে৷ রাতে জারুল ছড়া থেকে অনেকটাই দূরে অঘোর দেববর্মা পাড়ার টিলিার নিচের একটি লুঙ্গায় ফেলে দেয় বস্তাবন্দী লাশ৷
এই চাঞ্চল্যকর তথ্য পেয়ে পুলিশ একজন ম্যাজিস্ট্রেট সহ ধৃতদের নিয়ে বুধবার দুপুরে ছুটে যায় অঘোর দেববর্মা পাড়ায়৷ সেখান থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় জ্যোতিষের খন্ড বিখন্ড লাশ৷ জ্যোতিষের মৃতদেহে পচন ধরে গেছে৷ পুলিশ গোটা বিষয়টি তদন্তের স্বার্থে ভিডিওগ্রাফি করেছে৷ চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী সরলতা দাস ও অবৈধ প্রেমিক অজিত দাসকে৷ তাদের বিরুদ্ধে জ্যোতিষের ভাই প্রদীপ দাসের অভিযোগ মূলে মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৮/১৬৷ মামলাটি হয়েছে আইপিসি ৩০২, ২০১ এবং ৩৪ ধারায়৷
এদিকে, এলাকাবাসীর তরফে এদিন বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে৷ মিছিলটি মনু থানার সামনে গিয়ে শেষ হয়৷ মিছিল থেকে একটি প্রতিনিধি দল মনু থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন দিয়েছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবীতে৷ পুলিশ আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অন্যদিকে এই হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অজিত দাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ পিকেট বসানো হয়েছে৷
প্রসঙ্গত নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে৷ বিশেষ করে অবৈধ প্রণয়ের সূত্র ধরেই এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে৷ পারিবারিক বিবাদের পাশাপাশি অবৈধ সম্পর্কের বিষয়টি দিনদিন প্রকট হয়ে উঠছে৷ তাতে যেমন বাড়ছে পারিবারিক অশান্তি, তেমনি বিষিয়ে সম্পর্কের বন্ধন এবং কলুষিত হচ্ছে সমাজ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top