News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক স্বীকৃতির জন্য সন্তান কোলে নিয়ে ঘুরছেন কুমারী মা
Image

সামাজিক স্বীকৃতির জন্য সন্তান কোলে নিয়ে ঘুরছেন কুমারী মা

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১২ মার্চ৷৷ আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশের কারসাজিতে কুমারী মা ও সন্তান সামাজিক স্বীকৃতি পাচ্ছে না৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থাও নিচ্ছে না পুলিশ৷ ন্যায়বিচার ও সামাজিক স্বীকৃতির আর্জি জানিয়ে বিটারবন এলাকার কুমারী মা সন্তানকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে৷
বিচারের বানী নীরবে কাঁদে৷ গ্রামপাহাড়ে নয়, খোদ রাজধানী আগরতলা শহরের পশ্চিম মহিলা থানাধীন বিটারবন মোল্লা পাড়া এলাকায় এরই জলজ্যান্ত নজীর পরিলক্ষিত হয়েছে৷ এক লম্পটের প্রেমের ফাঁদে পড়ে এক যুবতী৷ গরীব পরিবারের যুবতীটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তুলে৷ এরই মধ্যে যুবতীটি অন্তসত্ত্বা হয়৷ বিষয়টি প্রেমিক সুক্কুর আলিকে জানায়৷ তাকে সামাজিক স্বীকৃতি দেবার জন্যও অনুরোধ জানায়৷ সে বিয়ে করতে অস্বীকার করে৷ এমনকি গর্ভপাতের ঔষুধ এনে দেয়৷ কিন্তু যুবতীটি গর্ভপাত না করিয়ে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে৷ সে প্রতারণা করায় আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ মহিলা পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি৷ উপরস্তু তাকে এলাকা ছেড়ে চলে যেতে পরোক্ষভাবে সাহায্য করেছে পুলিশ৷ অভুিযক্ত সুক্কুর মিঞা এলাকা ছেড়ে নন্দননগরে দিব্যি বসবাস করছে৷ অপরদিকে কুমারী মা তার পুত্র সন্তানকে কোলে নিয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে৷ প্রতারক সুক্কুর মিঞা মামলা প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে৷ ১লক্ষ টাকার বিনিময়ে সবকিছু মিটমাট করে নেবার চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু কুমারী মা কোন অবস্থাতেই তা মানতে নারাজ৷ সে প্রতারকের কঠোর শাস্তির দাবী জানিয়েছে৷ অভিযুক্ত সুক্কুর মিঞা আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে কর্মরত বলে জানা গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top