News Flash

  • Home
  • Uncategorized
  • সভ্য ও ক্যাডারদের স্বভাব চরিত্রে নজরদারী বাড়াতে গুরুত্বারোপ বর্দ্ধিত অধিবেশনে, দলের নীতি ও আদর্শের মূল ধারায় ফিরিয়ে আনতে কমরেডদের পাঠ দেবে সিপিএম
Image

সভ্য ও ক্যাডারদের স্বভাব চরিত্রে নজরদারী বাড়াতে গুরুত্বারোপ বর্দ্ধিত অধিবেশনে, দলের নীতি ও আদর্শের মূল ধারায় ফিরিয়ে আনতে কমরেডদের পাঠ দেবে সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ শুদ্ধিকরণের প্রশ্ণে সিপিএম রাজ্য কমিটি বর্দ্ধিত অধিবেশনের মঞ্চ থেকে সমস্ত স্তরের কর্মী ও নেতৃত্বদের দলের গঠনতন্ত্রের মূল স্রোতে ফিরিয়ে আনার পথ খঁুজে নিচ্ছে৷ তাতে প্রথমেই সভ্য ও ক্যাডারদের উপর নজরদারী বাড়ানোর বিষয়েই আলোচনায় প্রাধান্য পেয়েছে৷ পাশাপাশি বিভাগীয় কমিটি, মহকুমা কমিটি এবং জেলা কমিটির কমরেডদের দলের আদর্শ ও নীতি সম্পর্কে নিয়মিত পাঠ দেওয়ার বিষয়টিও উঠে এসেছে৷ শনিবার আগরতলায় নজরুল কলাক্ষেত্রে দু’দিন ব্যাপী সিপিএম রাজ্য কমিটির বর্দ্ধিত অধিবেশন শুরু হয়েছে৷ আর তাতেই এই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে৷ এই অধিবেশনে পার্টির কলকাতা প্লেনামের সিদ্ধান্ত অনুসারেও শুদ্ধিকরণের দিক নির্দেশিকা চূড়ান্ত করা হবে৷
এদিনের অধিবেশনের এজেন্ডা তুলে ধরেন সভাপতি মন্ডলীর সদস্য খগেন দাস৷ তারপর শুরু হয় আলোচনা৷ বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ তাঁর বক্তব্যে তুলে ধরেন দলের সাধারণ সভ্য থেকে শুরু করে শীর্ষ স্তরের নেতাদের স্বভাব চরিত্রে স্খলন, নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়ার বিষয়গুলি৷ তিনি এই প্রসঙ্গে সভ্য ও ক্যাডারদের প্রতি নজরদারী আরও বাড়ানোর কথা বলেন৷ সেই সঙ্গে তিনি বিভাগীয় কমিটি, মহকুমা কমিটি এবং জেলা কমিটির কমরেডদের দলীয় নীতি ও আদর্শ সম্পর্কে পাঠ দেওয়ার উপর জোর দিয়েছেন৷ এই উদ্যোগ নিয়মিতভাবে না করা গেলে দলের ভাবমূর্তিকে অক্ষুন্ন রাখা সম্ভব হবেনা৷ বেশ কয়েকজন নেতৃত্বের চারিত্রিক স্খলনের বিষয়গুলি উল্লেখ না করলেও আকার ইঙ্গিতে বিজনবাবু অধিবেশনে উপস্থিত কমরেডদের সতর্ক করে দিয়েছেন এই বিষয়ে আরও বেশী সতর্কতা অবলম্বন করতে হবে৷
বর্দ্ধিত অধিবেশনে যেসব আমন্ত্রিত প্রতিনিধিরা অংশ নিয়েছেন তাদের সিংহভাগই যুব৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দল সিপিএম যুবদের মাধ্যমেই দলকে শান দিতে চাইছে৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যুবদের মধ্যে দলের প্রতি আস্থা ও ভরসায় ফাঁটল ধরেছে৷ বিশেষ করে যেসব সভ্য ও ক্যাডাররা দলের মিছিল, সভা, সমাবেশকে সর্বাত্মক করার জন্য মাঠে ময়দানে ঝাপিয়ে পড়েছিল, আজ তারা অনেকটাই ব্যাকফুটে হয়েছে৷ এক্ষেত্রে রাজনৈতিক মহলের অভিমত হচ্ছে শাসক দল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার যে সুযোগ বছরের পর বছর পেয়েছিল৷ সেই সুযোগ বর্তমানে বিভিন্ন কারণে সীমিত হয়ে আসছে৷ তাই দলের সভ্য ও ক্যাডাররা আগের মত ততটা সক্রিয় ভাবে সাংগঠনিক কাজে নিজেদের নিযুক্ত করছে না৷ তাই এদিনের বর্দ্ধিত অধিবেশনে রাজ্য নেতৃত্বরা সভ্য ও ক্যাডারদের উপর নজরদারী চালানোর উপর গুরুত্বারোপ করেছেন৷ সেই সঙ্গে বিভিন্ন বিভাগীয় কমিটিগুলিকে এই ব্যপারে আরও সক্রিয় করতে উদ্যোগী হচ্ছে সিপিএম৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top