News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মবিল ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজে জলের জন্য হাহাকার
Image

পদ্মবিল ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজে জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ মার্চ৷৷ এখনও শুখা মরশুম শুরুই হয়নি৷ কিন্তু রাস্তায় রাস্তায় জলের পাত্রের দীর্ঘ লম্বা লাইন৷ এই দৃশ্য দীর্ঘ ১৫ বছরের৷ খোয়াইয়ের পদ্মবিল ব্লকের অন্তগর্ত ১৫টি এডিসি ভিলেজের সাধারন মানুষকে বিশুদ্ধ পানীয় জলের জন্য দীর্ঘ ১৫ বছর যাবত লড়াই করতে হচ্ছে৷ কিন্তু গলা শুকিয়ে আসলে পাহাড় বেয়ে যে আসতে হয় সমতলেই৷ DSCN6917অথচ পানীয় জলের জন্য সবচেয়ে বেশী অর্থ বরাদ্দ সত্বেও উপজাতি অধ্যুষিত গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে৷ রামচন্দ্রঘাট বিধানসভার টানা ১৫ বছরের বিধায়ক পদ্মবিল ব্লকের অধীন এডিসি ভিলেজের সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ১৫ বছরেও কিছু করে উঠতে পারলেন না৷ আজ পদ্মবিল ব্লকের বহু এডিসি ভিলেজের সাধারন মানুষকে রাস্তায় বালতি, কলসি, গামলা, ডেগ ইত্যাদি পাত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় জল নিয়ে ব্লকের গাড়ী কখন আসবে৷ পদ্মবিল ব্লকের এই চিক্র বছর দশেক ধরেই চলছে৷ অথচ পানীয় জল ও সেনিটেশান  প্রকল্পে  প্রতি বছর কেন্দ্রীয় বরাদ্ধ কোটি কোটি টাকা আসছে এই পদ্মবিল ব্লকে৷ সরকারী টাকা ব্যয়ে প্রতিবছর পদ্মবিল ব্লকের সবকটি ভিলেজে পানীয় জলের উৎস্য তৈরীর ওয়াক অর্ডার মানুষ দিশেহারা৷ পদ্মবিল ব্লকের গয়ামনি, মারেহাদুক, দক্ষিণ পদ্মবিল, উপেন্দ্রনগর, আখরাবাড়ী, তুই হা-চিং বাড়ী, রামদয়াল বাড়ীসহ আরও কয়েকটি এডিসি ভিলেজে পানীয় জলের উৎস্য নেই৷ তাছাড়া ছনখলা, শরৎ চৌধুরী পাড়া সহ অগনিত পাড়া পানীয় জল শূন্য৷ প্রতি বছর পদ্মবিল ব্লক থেকে সিনটেঙ্খ এ জল ভরে গাড়ী করে ঐ জলে পৌঁছানো হয় ঐ সমস্ত গ্রাম গুলিতে৷ প্রশ্ণ উঠছে প্রতি বছর পানীয় জলের নতুন নতুন ওয়াক অর্ডার করা হলেও পনের বছরের মধ্যে কে কোন গ্রামেই পানীয় জলের সমস্যা তিনি দূর করতে পারেনেন না৷ প্রশ্ণের পর উঠছে জনমনে সন্দেহ৷ পনের বছর ধরে বিধায়ক গ্রামের পাড়ায় পাড়ায় জলের উৎস্য তৈরী করে দেওয়ার পরও কেন সাধারন মানুষ জল সংগ্রহের জন্য রাস্তায় বালতি, কলসি, গামলা ও ডেগ নিয়ে হাজির হচ্ছে৷ এলাকার বিধায়ক একবারও খোঁজ খবর নেন নি গ্রামে তৈরী করা পানীয় জলের উৎস্য গুলির কি হয়েছে৷ আদৌও কি পনেরটি বছর ধরে পানীয় জলের উৎস্য তৈরীর ওয়ার্ক অর্ডার এর সঙ্গে কাজ হয়েছে না ওয়ার্ক অর্ডারের সরকারী অর্থ গুলি লুট হয়েছে৷ জানা যায়, প্রতিটি পঞ্চায়েতে পানীয় জলের জন্য যে বরাদ্দ গিয়েছে তার সিংহভাগ অর্থই পানীয় জলের উৎস্য তৈরীর কাজে লাগানো হয় নি৷ পঞ্চায়েত চেয়ার্যান, মেম্বার এবং গ্রাম ভিক্তিক স্থানীয় নেতাদের ছোবলেই নাকি তা শেষ হয়ে গিয়েছে৷ পানীয় জলের জন্য কেন্দ্রীয় বরাদূ সত্বেও রাস্তায় বালতি, কলসি, গামলা নিয়ে গ্রামের মানুষদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা , এক ফু টা জলের জন্য খোয়াই আগরতলা ভায়া সুবল সিং রাস্তার উভয় পাশে এই ধরনের দূদর্শার চিত্র প্রতিনিয়তই দেখা যায়৷ উপেন্দ নগর এডিসি ভিলেজের মানুষ প্রচন্দ্র জল কষ্টে দিন যাপন করছেন বলে জানান৷ ব্লক থেকে গাড়ীর মাধ্যমে সিমিত জল সরবরাহ নিয়ে গ্রামের মানুষ জানালেন ঐ গাড়ীও একদিন আসলে দুদিন আসে না৷ শেষে বাধ্য হয়ে কাঁচা কুয়া বা স্থানীয় ছড়ার জলই সংগ্রহ করতে হচ্ছে৷ গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহ  নিয়ে বিধায়কের ব্যর্থতাকেই দায়ী করছেন সাধারন মানুষ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top