News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুডুচেরি পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা
Image

আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুডুচেরি পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা

Election Commissionনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ৪ মার্চ৷৷ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে শুক্রবার৷ মুখ্য নির্বাচন কমিশনার নসিম জয়দি এদিন সাংবাদিক সম্মেলনে আগামী ৪ এপ্রিল থেকে ১৬ মে পর্য্যন্ত আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুডুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন৷ পাশাপাশি জানান, পাঁচ রাজ্যের গণনা ১৯ মে অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি জানান, পশ্চিমবঙ্গে ছয় দফায় এবং আসামে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ পশ্চিমবঙ্গে এবং আসামে নির্বাচন শুরু হবে ৪ এপ্রিল থেকে৷ আসামে ৪ ও ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তদরূপ পশ্চিমবঙ্গে ৪, ১১, ১৭, ২১, ২৫, ৩০ এপ্রিল এবং ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছয় দফায় সাত দিনে ভোট গ্রহণ করা হবে৷ এদিকে, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুডুচেরিতে ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, এই পাঁচ রাজ্যের ফলাফল ১৯ মে ঘোষণা হবে৷
তিনি জানিয়েছেন, আসামে ১২৬টি, তামিলনাড়ুতে ২৩৪টি, পশ্চিমবঙ্গে ২৯৪টি, কেরালাতে ১৪০টি এবং পুডুচেরিতে ৩০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে পশ্চিমবঙ্গে ৭৭ হাজার ২৪৭টি, কেরালায় ২১ হাজার, তামিলনাড়ুতে ৬৫ হাজার, আসামে ২৫ হাজার এবং পুডুচেরিতে ১ হাজারের কাছাকাছি ভোটকেন্দ্র থাকছে৷ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট সাড়ে সাতশ থেকে আটশ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োজিত থাকবে৷ তাতে মোট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান ৭৫ হাজার থেকে ৮০ হাজার হবে৷
এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, পশ্চিমবঙ্গে ৪ এপ্রিল প্রথম দফায় প্রথম দিনের ভোট গ্রহণ৷ ভোট নেওয়া হবে ১৮টি কেন্দ্রে৷ মূলতঃ মাওবাদী প্রভাবিত এলাকায় সেদিন ভোট হবে৷ প্রথম দফার দ্বিতীয় দিনের ভোট গ্রহণ ১১ এপ্রিল৷ সেদিন ভোট নেওয়া হবে ৩১টি কেন্দ্রে৷ দ্বিতীয় দফার ভোট হবে ১৭ এপ্রিল ৫৬ টি কেন্দ্রে৷ তৃতীয় দফার ভোট হবে ২১ এপ্রিল ২৬টি কেন্দ্রে৷ চতুর্থ দফার ভোট হবে ২৫ এপ্রিল ৪৯টি কেন্দ্রে৷ পঞ্চম দফার ভোট হবে ৩০ এপ্রিল৷ সেদিন ভোট নেওয়া হবে ৫৩টি কেন্দ্রে৷ পশ্চিমবঙ্গে ৬ষ্ঠ তথা শেষ দফার ভোট হবে ৫ মে৷ ঐদিন ভোট নেওয়া হবে ৬৫টি কেন্দ্রে৷ এদিকে, আসামে ভোট গ্রহণ হবে দুই দফায়৷ প্রথম দফার ভোট হবে ৪ এপ্রিল৷ সেদিন ৬৫টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে৷ আসামে দ্বিতীয় দফার ভোট হবে ১১ এপ্রিল৷ সেদিন ৬১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে৷ মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন পাঁচ রাজ্যের আমলা এবং পদস্থ সরকারী কর্তারা এদিন থেকেই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন৷ নির্বাচন কমিশনের আশা তারা প্রত্যেকেই নিরপেক্ষ ভাবে কাজ করবেন৷ জইদি বলেছেন, টাকা দিয়ে ভোট কেনা ঠেকাতে বিশেষ নজরদারী চালাবে নির্বাচন কমিশন৷ বাহুবলী ও ভোট লুটেরাদের হাত থেকে ভোটারদের রক্ষা করতেই ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে৷ এদিন তিনি আরও জানান, ভোট যন্ত্রে নোটা বোতামের জন্যও এবার বিশেষ প্রতীক থাকছে৷ বৈদ্যুতিক ভোটযন্ত্র বা ইভিএমে সব প্রার্থীদের ছবি থাকবে৷
ভোট গ্রহণ কেন্দ্রগুলির প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, কিছু কিছু এলাকায় শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা ভোটকেন্দ্র থাকবে৷ সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়েই ভোট দিতে যেতে হবে৷ ভোটারদের ভোট গ্রহণের তারিখের অন্তত পাঁচদিন আগে নির্বাচন কমিশন ভোটার স্লিপ দিয়ে দেবে৷ তবে, শুধু পরিচয় পত্র থাকলেই হবে না, ভোটার তালিকায় নাম থাকাও জরুরী৷ তাই সব ভোটারকে কমিশনের পরামর্শ, তালিকায় নাম রয়েছে কিনা আগে থেকে দেখে নিন৷ এদিকে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই পাঁচ রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top