News Flash

  • Home
  • Uncategorized
  • পঁাচ বছরে বাজেট ব্যাগ কিনতে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের খরচ ২২.৭ লাখ টাকা
Image

পঁাচ বছরে বাজেট ব্যাগ কিনতে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের খরচ ২২.৭ লাখ টাকা

indianrupeeচেন্নাই, ৩ মার্চ (হি.স.) : বাজেট ব্যাগের জন্য  খরচ ২২.৭ লাখ টাকা ! চমকাবেন না| বাজেট ব্যাগের জন্য গত পাঁচ বছরে ২২.৭ লাখ টাকা খরচ করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন| গত পঁাচ বছরে বাজেট ব্যাগ কিনতে খরচ হয়েছে ২২.৭ লাখ টাকা| সম্প্রতি এমনই খবর সামনে এসেছে |সম্প্রতি তথ্য জানার অধিকার আরটিআই আইনে করা এক প্রশ্নের উত্তরে গ্রেটার চেন্নাই কর্পোরেশন জানিয়েছে, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাজেট ব্যাগ কিনতে তাদের ২২.৭ লাখ টাকা খরচ হয়েছে| ২০১১ সালে ৪৫০টি ব্যাগ কিনতে ২.৫ লাখ টাকা (ব্যাগ প্রতি ৫৫৫ টাকা) খরচ হয়েছে| ২০১২ সালে আবার লেদার ব্যাগ কেনে গ্রেটার চেন্নাই কর্পোরেশন| সেই বছর খরচ হয় প্রায় ৫ লাখ টাকা| ২০১৩ সালে ৫০০ ব্যাগ কিনতে খরচ হয় ৫.১ লাখ টাকা| আবার ২০১৪ সালে ৪.৮ লাখ টাকা খরচ করে ৪৫০টি ব্যাগ কেনা হয়| গত বছর ৪৫০টি ব্যাগ কিনতে কর্পোরেশন খরচ করে ৫.২৮ লাখ টাকা| সবমিলিয়ে ৫ বছরের ২২ লাখ টাকার বেশি খরচ করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন| এই ব্যাগগুলি কাউন্সিলর এবং সাংবাদিকদের দেওয়া হয় বলে জানিয়েছে তারা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top