News Flash

  • Home
  • Uncategorized
  • রেল ও সাধারণ বাজেটের নকল কপি পুড়িয়ে বিক্ষোভ ডিওয়াইএফআই’র
Image

রেল ও সাধারণ বাজেটের নকল কপি পুড়িয়ে বিক্ষোভ ডিওয়াইএফআই’র

DYFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ কেন্দ্রীয় সরকারের রেল বাজেট  ও সাধারণ বাজেটকে কর্পোরেটমুখী বলে আখ্যায়িত করেছে যুব সংগঠন ডি ওয়াই এফ আই৷ কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে যুব সংগঠন৷ এমনকি কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ রাজধানী আগরতলা শহরেও ডি ওয়াই এফ আইয়ের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ ছাত্র যুব সংগঠনের অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পরিক্রমা করে৷ মিছিলটি পুরানো মোটরস্ট্যান্ডে এসে সমবেত হয়৷ জমায়েতে বক্তব্য রাখেন ডিওয়াইএফআইয়ের র াজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের রেল বাজেট এবং সাধারণ বাজেটে যুব সাধারণের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই৷ এই বাজেটকে দিশাহীন বলে আখ্যায়িত করেছেন তিনি৷ যুব সংগঠন কেন্দ্রীয় সরকারের এই ধরনেরবাজেটে গভীর উদ্বিগ্ণ বলেও তিনি উল্লেখ করেন৷ ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন রেল দপ্তরে সাড়ে ১৩ লক্ষ শূন্যপদ রয়েছে৷ শূন্যপদ পূরণের কোন উদ্যোগ নেওয়া হয়নি৷ কর্মসংস্থানের বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ হতাশামূলক কাজকর্ম করে চলেছে৷ কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে জনস্বার্থ বিরোধী ও কর্পোরেটমুখী বলে আখ্যায়িত করেছে৷ এই বাজেটের প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন যুব নেতা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top