News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে সিট্যুর মোটর শ্রমিকদের প্রকাশ্যে গুন্ডামী
Image

পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে সিট্যুর মোটর শ্রমিকদের প্রকাশ্যে গুন্ডামী

MOTORনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ এনে রাজ্যের চারটি জেলায় সিট্যুর সমর্থিকত মোটার শ্রমিকরা একপ্রকার গুন্ডামী করল মঙ্গলবার৷ গোমতী, পশ্চিম, দক্ষিণ ও সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে চালকরা যান ধর্মঘট করেছে৷ জাতীয় সড়কের উপর অবরোধ আন্দোলন গড়ে তুলে৷ যানবাহন আটক করে রাখে৷ এমনিতে ধর্মঘটের ফলে পরিবহণ ব্যবস্থা ভেঙ্গে পড়ে তার উপর ধর্মঘটিরা অন্যান্য প্রাইভেট গাড়ি ও ছোট গাড়ি চলাচলেও বাধা সৃষ্ট করে৷ তাতে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠে৷ রাজধানী আগরতলা শহরের বটতলায় রীতিমতো ধুন্ধুমার কান্ড ঘটে যায়৷ মোটর শ্রমিকরা ছোট গাড়ির চালকদের যাত্রী পরিবহণে বাধা দেয়৷ এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়৷ কয়েকজন যাত্রী ও চালককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও টিএসআর বাহিনী৷ পুলিশের সাথেও ধস্তাধস্তি হয়েছে৷ কিন্তু যান চালকদের বিরুদ্ধে পুলিশের এদিন নরম মত পোষণ করার ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ণ উঠেছে৷ অতীতে রাজধানীবাসী দেখেছেন সিট্যুর মোটর শ্রমিকরা কিভাবে পুলিশের উপর বর্বরোচিত হামলা চালিয়েছেন৷ প্রতিটি ক্ষেত্রেই পুলিশ শাসক দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন সিট্যুর গুন্ডামীর বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করছে না৷
আইনের নামে যান শ্রমিকরা পুলিশি হয়রানির শিকার৷ এই অভিযোগে সৃষ্ট বিক্ষোভের আগুন ছুড়িয়ে পরলো আগরতলার বাইরেত্ত৷ মঙ্গলবার যান শ্রমিকদের কর্মবিরতী ও পথ অপরোধে প্রায় স্তব্ধ রইলো তিন তিনটি জেলা৷ প্রভাব পড়লো, সুকল, কলেজ অফিস আদালতের কাজকর্মেত্ত৷
আইনের নামে বিভিন্ন অজুহাতে পুলিশি হয়রানির শিকার ছোট যান বাহন শ্রমিকরা৷ মূলত এই অজুহাতে সোমবার অঘোষিত যান ধর্মঘট হয় আগরতলায়৷ নাগেরতলা মোটর স্ট্যান্ড থেকে দক্ষিম দিকে আসা গাড়ি চলাচল করেনি দীর্ঘক্ষন৷ মঙ্গলবার এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পরলো গোমতী, দক্ষীন, সিপাহী জলা সহ পশ্চিম জেলার একাংশে৷ খানে খানে অঘোষিত যান ধর্মঘট, পথ অবরোধ৷ সকাল থেকেই যাত্রী দুর্ভোগ, যদিও যান শ্রমীকদের দাবি ও আন্দোলনের যুক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলছেন অনেকেই৷
শ্রমীকদের দাবি মানতে হলে উপেক্ষিত হবে আইন৷ যার ফলে মহা বিপাকে পরে যান প্রশাসনের কর্মকতা ও শ্রমীক নেতৃত্বরাও৷ সকাল থেকে শুরু হওয়া মেরাথন ধর্মঘট ও পথ অবরোধের প্রভাব পরে সুকল কলেজ অফিস আদালতেত্ত৷ রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল না থাকায় মহা সমস্যায় পরে যায় ছাত্রছাত্রী সমেত সকলে৷ মাসের প্রথম দিনটিতেই সুকল, কলেজ, অফিস আদালত ব্যাঙ্ক৷ সব কিছুতেই কর্মচারিদের উপস্থিতিরজ্ঝর হার ছিল নগন্য৷ যারাই এসেছিলেন তাদের আসতে হয়েছে অনেক ঝুকি ঝামেলা সহ্য করে৷ দুপুর প্রায় দুটোর পর সর্বত্রই রাস্তায় নামেন শ্রমিক নেতৃত্ব৷ তারা বুঝিয়ে সুঝিয়ে শ্রমিকদের গাড়ি চালনার ক্ষেত্রে উদ্যোগী হলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি৷ প্রায় আড়াই টার নাগাদ কিছু কিছু গাড়ি রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করে৷ পুলিশী হয়রানির প্রতিবাদে মঙ্গলবারও গোমতী জেলায় যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ রাখেন মোটর শ্রমিকরা৷ অবশেষে জেলা পুলিশ সুপার নমনীয় মনোভাব গ্রহণ করায় যান চলাচল স্বাভাবিক হয়৷ এদিকে, গোমতী জেলার উদয়পুরে মঙ্গলবার দ্বিতীয় দিনেও পুলিশী জুলুমের প্রতিবাদে যান চলাচল স্তব্ধ করেন দেন মোটর শ্রমিকরা৷ গত বেশ কিছুদিন ধরেই পুলিশ অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহণের অজুহাতে যান বাহন আটক করে বিভিন্ন কঠোর ধারায় মামলা গ্রহণ করে আসছে এবং মোটা অঙ্কের টাকা আর্থিক জরিমানা আদায় করে আসছে৷ তাতে মোটর শ্রমিকরা একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন৷ ঠিক তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷ উদ্ভুত পরিস্থিতিতে মোটর শ্রমিকরা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন৷ সোমবার থেকেই বিভিন্ন সড়কপথে যান চলাচল বন্ধ রাখা হয়৷ মঙ্গলবার দ্বিতীয় দিনেও পুলিশী জুলুমের প্রতিবাদে মোটর শ্রমিকরা যান চলাচল বন্ধ রাখেন৷ তাতে যাত্রী দুর্ভেএাগ চরম আকার ধারণ করেছে৷ বিভিন্ন এলাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না৷ সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করতে শুরু করে৷
শেষ পর্যন্ত নরম মনোভাব পোষণ করে আরক্ষা প্রশাসন৷ গোমতী জেলার জেলা পুলিশ সুপার সরস্বতী আর বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তাব দেন৷ সে অনুযায়ী ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসেন৷ শ্রমিকদের পক্ষ থেকে সমস্যা পুলিশ সুপারের সামনে তুলে ধরা হয়৷ পুলিশ সুপার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন৷ এখন থেকে যানবাহন আটক করে, হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সে প্রতিশ্রুতির ভিত্তিতেই মোটর শ্রমিকরা যান ধর্মঘট ,প্রত্যাহার করে নেন৷ শ্রমিকদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল একই দিনে একই গাড়িকে একাধিকবার আটক করে চেকিং করা যাবে না৷ জরিমানা বাবদ অর্থ সঙ্গে সঙ্গেই নিতে হবে৷ কোন মামলা আদালতে পাঠানো যাবে না৷
বিশালগড়ে সড়ক অবরোধকে কেন্দ্র করে মতভেদের জেরে আক্রান্ত হলেন দুই শ্রমিক নেতা৷ মোটর শ্রমিকদের হাতেই শ্রমিক নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয় জনগণ রীতিমত বিস্মিত৷ পুলিশ নির্বিকার৷
যানবাহনের চালকদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে আজ বিশালগড়ে পথ অবারোধ করেন মোটর শ্রমিকরা৷ মোটর শ্রমিক নেতারা এসে মাতববরী করার চেষ্টা করা হলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে নেতাদের উপর আক্রমণ চালায়৷ তাতে দুই শ্রমিক নেতা জখম হয়৷ তারা হল সিআইটিইউর বিশালগড় বিভাগীয় সভাপতি নারায়ণ নাথ ভৌমিক ও বিশালগড় বক্সনগর রোডের ইউনিয়ন সম্পাদক মুকলেসুর রহমান৷ সকাল থেকে পথ অবরোধ চলতে থাকলেও পুলিশ অবরোধ স্থলে আসার প্রয়োজনীয়তা অনুভব করেনি৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা দেখা দেওয়ায় এসডিপিও অরুণ কুমার সরকার, ডিএসপি মৃণালকান্তি ধর, ওসি কান্তিলাল বৈদ্য পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধস্থলে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে পুলিশ আধিকারিকদের প্রায় আধঘন্টা বাকবিতন্ডা হয়৷ দুর্ঘটনাস্থলেই চালকদের ৭ বছরের জেল ও লাইসেন্স বাতিল করা হচ্ছে৷ এধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানিয়েছে মোটর শ্রমিকরা৷ যান চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ, ছাত্রছাত্রী সহ সকল অংশের মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷উল্লেখ্য, পুলিশী জুলুমের প্রতিবাদেই মোটর শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top