News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেট জনগণের স্বার্থের পরিপন্থী ঃ মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় বাজেট জনগণের স্বার্থের পরিপন্থী ঃ মুখ্যমন্ত্রী

CM MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারী৷৷ ২০১৬-১৭ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাধারণ বাজেট সম্পর্কে সোমবার মহাকরণে প্রতিক্রিয়া ব্যাক্ত করে তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথার মোড়কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কৌশলী বক্তব্য রেখেছেন৷ বাজেট সম্পর্কে যতই গভীরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি ততই ফুটে উঠেছে এই বাজেট অন্তঃসার শূন্য৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রীয় সরকার বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ নিয়ে মুখে বলছেন ঠিকই, কিন্তু টাকা কোথায়, প্রশ্ণ তুলেন তিনি৷ ব্যাঙ্ক এবং বীমা ক্ষেত্রের সাথে সমন্বয় তৈরী করে দেখানোর চেষ্টা হয়েছে৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আইসিডিএস প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়েছে৷ কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আইসিডিএস প্রকল্প সার্বজনীন করার জন্য যে টাকা বাজেটে রেখেছে তার থেকে আরও পাঁচ-ছয় হাজার কোটি টাকা রাখা দরকার ছিল৷ অবশ্য বাজেটে বরাদ্দকৃত অর্থ কতটা প্রদান করা হবে সেই বিষয়েও এদিন মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেন৷ তিনি আরও বলেন, তপশীলি জাতি, তপশীলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য সংবিধান মোতাবেক যে টাকার সংস্থান করার দরকার ছিল তা এই বাজেটে রাখেনি কেন্দ্রীয় সরকার৷ ফলে, এই বাজেটকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন৷ তাঁর দাবি, এই বাজেট কর্পোরেট এবং বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top