News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস ইসু্যতে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ
Image

এয়ারসেল-ম্যাক্সিস ইসু্যতে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ

Karti Chidambaramনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস ইসু্যতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন এআইএডিএমকে-র সাংসদরা| ফলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন|
মঙ্গলবার লোকসভার অধিবেশন শুরু হতেই এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এআইএডিএমকে-র সাংসদরা| একের পর এক স্লোগান দিতে থাকেন তাঁরা| একটি দৈনিক ইংরেজি পত্রিকার কপিও তুলে ধরেন তঁারা| যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় রিয়াল এস্টেটে কার্তি বিনিয়োগ করেছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে জানা গেছে বলে উল্লেখ রয়েছে| এরপরই ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষ সুমিত্রা মহাজন|
কিন্তু ফের অধিবেশন শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা| সঠিক নোটিস দিলে তারা এই নিয়ে আলোচনা করতে রাজি বলে জানান সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নায়ডু|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top