News Flash

  • Home
  • খেলা
  • গন্ডাছড়ায় শিশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়ারী দিদিমণিকে ঘেরাও করল জনতা
Image

গন্ডাছড়ায় শিশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়ারী দিদিমণিকে ঘেরাও করল জনতা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ জুন৷৷ শিশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগ এনে এক অঙ্গনওয়ারী দিদিমণিকে ঘেরাও করল গ্রামবাসী৷ ঘটনা ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধীন গাছ বাগান অঙ্গনওয়ারী কেন্দ্রে৷ ঘটনার বিবরনে জানা যায় এই কেন্দ্রের শিশুরা গত তিন মাস ধরে চাল, ডাল সহ কোন ধরনের খাদ্য সামগ্রী পাচ্ছিল না৷

অবশেষে আজ থেকে চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী গুলো বিতরন করতে গিয়ে দিদিমণিকে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়৷এমনকি দিদিমণির উপর শারীরিক ভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ৷ অভিভাবকদের বক্তব্য তিন মাসের খাদ্য সামগ্রী দেওয়ার কথা থাকলেও তাদের দুই মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে৷

আবার তাতেও পরিমানে কম দেওয়া হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া ভারপ্রাপ্ত সিডিপিও মঙ্গল রাংকল সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী৷ আধিকারিকরা অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং উক্ত দিদিমণি তিলকা চাকমার বিরুদ্ধে উঠা অভিযোগ গুলো সুষ্ট তদন্তের আশ্বাস দিলে অভিভাবকরা দিদিমণিকে ঘেরাও মুক্ত করে৷ এই ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে৷

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top