চেন্নাই, ২৬ জুন (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যু হল তামিলনাড়ুতে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। মৃত রোগী মাদুরাইয়ের বাসিন্দা। স্বস্তির বিষয় হল, তামিলনাড়ুতে ডেল্টা প্লাসে সংক্রমিত দু’জন রোগী সুস্থও হয়ে উঠেছেন। তামিলনাড়ুর মেডিকেল ও পরিবার কল্যাণ মন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, তামিলনাড়ুতে ৩ জনের শরীরে ডেল্টা প্লাসের সংক্ৰমণ মিলেছে। দু’জন সুস্থ হয়েছেন এবং মাদুরাইয়ের একজনের মৃত্যু হয়েছে।
সংক্রমিতদের চেন্নাইয়ের একজন নার্সও রয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, মাদুরাইয়ের রোগীর মৃত্যুর পর স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট আসার পর জানা যায় ওই রোগী করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত ছিলেন। অর্থাৎ জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি শনিবার নিশ্চিত হওয়া গিয়েছে।

ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে তামিলে প্রথম মৃত্যু, সুস্থ দু’জন রোগী
Releated Posts
বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫ গরু-চোর গ্রেফতার, এক অভিযুক্ত গুলিবিদ্ধ
বুলন্দশহর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মহিষ চুরির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন অভিযুক্ত…
ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…
রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে
কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…
৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…


















