News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • প্রশিক্ষণরত রাজ্যের সেনা জওয়ানের মৃত্যু নিয়ে রহস্য
Image

প্রশিক্ষণরত রাজ্যের সেনা জওয়ানের মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ প্রশিক্ষণ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো ইন্ডিয়ান আর্মি এর এক জওয়ান৷ ঘটনা কদমতলা থানাধীন কালাছড়া ব্লক সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানাজায় যে কদমতলা থানাধীন কালাছড়া ব্লক সংলগ্ণ এলাকার বাসিন্দা হেমেন্দ্র দেবনাথ যিনি পেশায় একজন দিনমজুর এবং মা পেশায় গৃহপরিচারিকা৷ তাদের একমাত্র সন্তান চিন্তাহরন দেবনাথ প্রায় দেড় মাস আগে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করে৷


কিন্তু ইন্ডিয়ান আর্মি তে যোগ দেওয়ার পর তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ সহ্য করতে না পেরে গত শনিবার রাতে আত্মহত্যার পথ বেছে নেয়৷ গত শনিবার অর্থাৎ ১২ তারিখ রাত্রে সে আত্মহত্যা করে৷ তৎখনাত খবর আসে তাদের পরিবার এর কাছে৷ পরিবারের তরফ থেকে ওকে আনার ব্যবস্থা করা হয়৷ কিন্তু কর্মসংস্থান থেকেই মৃতদেহ চিন্তাহরণ দেবনাথ এর পরিবার এর হাতে তুলে দেওয়া হয় এবং ততসঙ্গে মৃতের পরিবারের হাতে ইন্ডিয়ান আর্মি এর তরফ থেকে চল্লিশ লক্ষ টাকা তুলে দেওয়া হয়৷


যদিও পরিবার এর বক্ত্যব্য যে মাত্র দুই মাস আগে সে চাকুরীতে জয়েন করে ইন্ডিয়ান আর্মি তথা রাজপূত রেজিমেন্ট এ৷ কিন্তু রাজপূত রেজিমেন্ট এর শক্ত প্রশিক্ষণ সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করে৷ অন্য দিকে ডিপার্টমেন্ট এর আধিকারিক এর সাথে কথা বললে জানা যায় যে নিহত ইন্ডিয়ান আর্মি এর জওয়ান চিন্তাহরণ দেবনাথ এর আচমকাই হার্ট এট্যাক আসে তাতেই সে মৃত্যুর কোলে ঢোলে পরে৷ এইদিকে ইন্ডিয়ান আর্মি এর নায়েক সুবেদার এর সাথে কথা বলার চেষ্টা করলে উনি জানান যে নিহত চিন্তাহরণ দেবনাথের নাকি হার্ট এট্যাক হয়েছে৷ তাহলে একটাই প্রশ্ণ থেকে যাচ্ছে যে এইটা কি আত্মহত্যা নাকি অন্য কিছু ? অন্যদিকে এই উঠতিবয়সী জওয়ান এর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top