News Flash

  • Home
  • খেলা
  • কাকড়াবনে বাঘের শাবকের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে
Image

কাকড়াবনে বাঘের শাবকের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুন৷৷ আজ সকালে উদয়পুর কাকড়াবন বিপিন নগর কলোনীতে বাঘের শাবকের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ বিপিন নগর কলোনীর বাসিন্দা বাবুল অধিকারীর বাড়ির পাশে একটি ধানী জমিতে কয়েক জন শ্রমিক কাজ করতে ছিলেন৷ কাজ করার ফাঁকে একজন শ্রমিকের নজরে আসে নিকটবর্তী জঙ্গলের মধ্যে একটি বাঘের শাবক৷


জমিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা হৈচৈই শুরু করলে তাদের সাথে এলাকার জনগণ গলা মেলান৷ সমবেত চেষ্টায় বাঘ শাবকটিকে ধরার চেষ্টা করে৷ বাঘ শাবকটির গায়ে আগের থেকে চোট থাকার কারণে বাচ্চাটি দৌড়ঝাঁপ করতে পারেনি৷ তাই এলাকার শ্রমিকদের হাতে ধরা পরে বাঘের ছানাটি৷ পরবর্তী সময়ে জমির মালিক বাঘ শাবকটিকে বাবুল অধিকারি বাড়িতে নিয়ে আসে৷ বাঘের ছানা আটক করে কাকড়াবন ফরেস্ট অফিসের খবর দেওয়া হয়৷ ফরেস্ট অফিসার শেখর লোধ ফরেস্ট বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে বাঘের বাচ্চাটিকে যত্নসহকারে খাঁচায় বন্দী করেন এবং বন দপ্তরের গাড়ি দিয়ে কাকড়াবন ফরেস্ট অফিসে নিয়ে আসেন৷


সাংবাদিকদের কাছে শেখর লোধ জানান বাঘের ছানাটি কোথায় থেকে এসেছে তা বলা সম্ভব নয় তবে সে বিষয়ে তদন্ত করা হবে৷ কিন্তু বাঘের বাচ্চাটির গায়ে চোট রয়েছে দেখে বুঝা যায় এই বাঘ শাবকটিকে কোথাও না কোথাও আক্রমণ করা হয়৷ শনিবার সকালে নির্দিষ্ট জায়গাতে নিরাপদ স্থানে বাচ্চাটিকে পাঠানো হবে৷ জনবহুল এলাকায় বাঘ শাবকের উপস্থিতিতে জনমনে আতঙ্ক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে৷

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top