News Flash

  • Home
  • দেশ
  • পূর্ব মেদিনীপুরে ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আক্রমণ শুভেন্দু অধিকারী
Image

পূর্ব মেদিনীপুরে ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আক্রমণ শুভেন্দু অধিকারী

কাঁথি, ৩ জুন (হি.স) : দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তৃণমূলের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দুর ‘গড়’ তাজপুর লাগোয়া এলাকা ঘুরে দূর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। একইসঙ্গে বাঁধের বেহাল দশা নিয়ে উগরে দিলেন ক্ষোভ। নাম না করেই তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারীকে।
প্রসঙ্গত, এরআগে বুধবার দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।  গতকালই অভিষেককে ‘নাবালক’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। আজ পালটা অভিষেকের তোপ, “সাবালকের ব্যর্থতা দেখতে নাবালককে আসতে হয়। সাবালক শুধু বড়-বড় ভাষণ দিচ্ছেন। উনি যখন সাবালক তো সাবালকত্বের পরিচয় দিন। সাবালককে অন ক্যামেরা টাকা নিতে দেখা গিয়েছে। নাবালককে কিন্তু দেখা যায়নি।”
এদিন পূর্ব মেদিনীপুরের তাজপুর লাগোয়া এলাকা, রামনগর, কাঁথির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তিনি। তাজপুর সংলগ্ন চাঁদপুর এলাকায় হেঁটে হেঁটে বেহাল বাঁধগুলি ঘুরে দেখেন অভিষেক। সেই সময়চ বাঁধ নির্মাণকারী ঠিকা সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
অভিষেকের আসার খবর পেয়েই বাঁধের উপর জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের আরজি, “দ্রুত এই বাঁধ ঠিক করা হোক। আগামী ১২ তারিখ ফের ভরা কোটাল আছে। বাঁধ ঠিক না হলে গ্রামে আবার জল ঢুকবে।” সকলের অভিযোগ মন দিয়ে শোনেন যুব তৃণমূল সভাপতি। আশ্বাস দিয়ে বলেন, সরকার সব করে দেব। নিশ্চিন্তে থাকুন। এখন ঘর বাড়ির মায়া করবেন না। আগে প্রাণে বাঁচুন। তিনি আরও জানান, আগামী ১০ তারিখ থেকে ক্ষতিগ্রস্তগের ব্যাংকে সরকারি সাহায্য ঢুকতে শুরু করবে। সকলের টাকা পেতে একটু সময় লাগবে। সরকারকে সেই সময়টা দিন। সকলেই ক্ষতিপূরণ পাবেন। এই এলাকার পরিদর্শন সেরে অভিষেক কাঁথির আশ্রয়শিবিরগুলিও ঘুরে দেখেন। বলেন, যাঁর যা ক্ষতি হয়েছে, তার খতিয়ান দিন। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি শিশুদেরও বিশেষ দেখভালের নির্দেশ দেন তিনি।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top