News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ জুন ইংল্যান্ডে পা দেবেন কোহলিরা, প্রথম থেকেই থাকতে হবে কড়া নিভৃতবাসে
Image

৩ জুন ইংল্যান্ডে পা দেবেন কোহলিরা, প্রথম থেকেই থাকতে হবে কড়া নিভৃতবাসে

মুম্বই, ২৯ মে (হি.স.) : আগামী ৩ জুন ইংল্যান্ডে পা দিতে চলেছে বিরাট কোহলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শুরু থেকেই তাঁদের থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। শনিবার বিবৃতি জারি করে সরকারিভাবে জানিয়ে দিল আইসিসি। নিউজিল্যান্ড জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে আগামী ১৫ জুন।
সূত্রের খবরে জানা গিয়েছে, ২ জুনেই মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন কোহলীরা। পরদিন গিয়ে পৌঁছবেন। বিমানবন্দর থেকে সোজা হ্যাম্পশায়ারের হোটেলে যাবেন। সেখানে করোনা পরীক্ষা হবে। এরপর নিভৃতবাস পর্ব শুরু করবেন কোহলীরা। জানা গিয়েছে, নিয়মিত পরীক্ষা হবে ক্রিকেটারদের। নিভৃতবাসে থেকেও যাতে শরীরচর্চা করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে ছোট দল এবং তারপর বড় দল তৈরি করে অনুশীলন করা যাবে।
জৈব বলয় কোনও ভাবেই ভাঙা যাবে না। অর্থাত্‍ হোটেল এবং মাঠের বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই কোহলীদের। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ইতিমধ্যেই সেখানে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলার পর তাঁরা জৈব বলয়ে প্রবেশ করবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top