কলকাতা, ২৯ মে (হি.স.): আগের থেকে আরও সুস্থ হয়ে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিল ৯২ শতাংশ। শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক হয়েছে। খাবার খাচ্ছেন, তবে খাবারের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনা-আক্রান্ত হওয়ার পর, গত ২৫ মে বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-তে নেমে গিয়েছিল।
বুদ্ধদেবকে এখনও রেমডিসেভির এবং স্টেরয়েড দেওয়া হচ্ছে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর। হাসপাতাল সূত্রের খবর, শনিবার বুদ্ধদেবের শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিল ৯২ শতাংশ। শরীরে শর্করার মাত্রাও স্বাভাবিক ছিল। নিজেই তরল খাবার খেতে পারছেন। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

অক্সিজেন স্যাচুরেশন ৯২ শতাংশ, বুদ্ধদেব অনেকটাই সুস্থ ও স্থিতিশীল
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















