নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। শুক্রবার অপরিবর্তিত থাকার পর, শনিবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন ২৩-২৬ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম এবং ২৬-৩০ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম। উদ্বেগ বাড়িয়ে মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। চেন্নাইয়ে পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৫ টাকা।
২৫ পয়সা বৃদ্ধির পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৯৭ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৭.৭৪ টাকা| রাজধানী দিল্লিতে ২৬ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৯৪ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা। ২৫ পয়সা বৃদ্ধির পর মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.১৯ টাকায় এবং ৩০ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৯২.১৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.৫১ টাকা প্রতি লিটার এবং ৮৯.৬৫ টাকা প্রতি লিটার। করোনাভাইরাস এমনিতেই ভারতের অর্থব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলেছে, তার উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছে রোজই।
মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০ টাকার বেশি, জ্বালানি তেলের দাম বাড়ছেই
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















