News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক নিয়োগে ৪৯২ জনের প্রাথমিক তালিকা টিপিএসসির
Image

চিকিৎসক নিয়োগে ৪৯২ জনের প্রাথমিক তালিকা টিপিএসসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ করোনা মোকাবিলায় চিকিৎসক স্বল্পতা প্রতিবন্ধকতা তৈরি করুক, এই পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে ত্রিপুরা সরকার ১৬৪ জন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ করবে৷ টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা তৈরি করে তাঁদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে৷ আগামী ৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷


করোনা মোকাবিলায় গত ৭ মে ত্রিপুরায় জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল৷ টিপিএসসি-র মাধ্যমে ১৬৪ জন চিকিৎসক নিয়োগ করা হবে৷ চলতি মাসেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল৷ ওই নিয়োগের পরীক্ষায় ১০০ নম্বর এপিআই এবং ১৫ নম্বর ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে৷ তবে, করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিতদের ১০ নম্বর ইনসেনটিভ দেওয়া হবে৷


প্রসঙ্গত, বর্তমানে এমবিবিএস ১১৮টি, হোমিওপ্যাথি তিনটি এবং বিডিএস ২৭টি শূন্যপদ রয়েছে৷ অন্যদিকে, এমবিবিএস ৯৯৭ জন, হোমিওপ্যাথি ১৮ জন, আয়ুর্বেদিক ৪২ জন এবং বিডিএস ৫৩ জনকে নিয়ে ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন হাসপাতালে মোট ১,১১০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন৷ এছাড়া, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মিলিয়ে ২০৫ জন, বিডিএস ৪৮ জন এবং এমবিবিএস পাঁচজন চিকিৎসক কর্মরত রয়েছেন৷


১৬৪ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগে বুধবার টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় তফশিলি জনজাতি (এসটি) ১০১টি শূন্যপদে ৯৮ জন, তফশিলি জাতি (এসসি) ২৮টি শূন্যপদে ৮৩ জন এবং সাধারণ শ্রেণির ৩৫টি শূন্যপদে ৩১১ জন আবেদন জমা দিয়েছেন৷ আগামীকাল ২৮ মে টিপিএসসি-র ওয়েবসাইট থেকে তাঁদের অস্থায়ী ভরতি শংসাপত্র সংগ্রহ করার জন্য বলা হয়েছে৷ আগামী ৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে৷ এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top