News Flash

  • Home
  • খেলা
  • মানবতায় বিশ্বাসীদের একত্রিত হয়ে সন্ত্রাসকে পরাস্ত করতে হবে : প্রধানমন্ত্রী
Image

মানবতায় বিশ্বাসীদের একত্রিত হয়ে সন্ত্রাসকে পরাস্ত করতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): মানবতায় যাঁরা বিশ্বাসী, তাঁদের অবশ্যই একত্রিত হতে হবে ও সন্ত্রাসকে পরাস্ত করতে হবে। ভগবান বুদ্ধের জীবনাদর্শ ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, বুদ্ধের জীবন ছিল শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিয়ে। বর্তমানে এমন শক্তি রয়েছে যার অস্তিত্ব ঘৃণা, সন্ত্রাস ও হিংসা ছড়িয়ে দেওয়ার উপর নির্ভর করে। এই ধরনের শক্তি উদার গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে না। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল ভেসক গ্লোবাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “কোভিড-১৯ পরবর্তী সময়ে একই রকম থাকবে না আমাদের পৃথিবী। তবে, মহামারী সম্পর্কে আমাদের এখন আরও ভাল ধারণা তৈরি হয়েছে, যা লড়াইয়ের জন্য আমাদের কৌশলকে শক্তিশালী করবে। আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে যা প্রাণ বাঁচাতে এবং মহামারীকে পরাস্ত করার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত, যাঁরা করোনা-ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন।” 

চিকিৎসক, নার্স-সহ সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি আরও একবার আমাদের ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স-যাঁরা নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের সেবা করছেন, যাঁরা নিজেদের প্রিয়জনকেও হারিয়েছেন, সেই সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের স্যালুট জানাই। আমি সমবেদনা ব্যক্ত করছি।” প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “করোনার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াইয়েও, মানবতার মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জগুলি উপেক্ষা করা যাবে না। চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল-জলবায়ু পরিবর্তন। আবহাওয়ার ধরণ বদলে যাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, নদী ও বন বিপদের মধ্যে রয়েছে, আমরা আমাদের পৃথিবীকে আহত থাকতে দিতে পারি না।” 

মোদী আরও বলেছেন, “বুদ্ধের জীবন ছিল শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিয়ে। বর্তমানে এমন শক্তি রয়েছে যার অস্তিত্ব ঘৃণা, সন্ত্রাস ও হিংসা ছড়িয়ে দেওয়ার উপর নির্ভর করে। এই ধরনের শক্তি উদার গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে না। যাঁরা মানবতায় বিশ্বাসী, তাঁদের অবশ্যই একত্রিত হতে হবে ও সন্ত্রাসকে পরাস্ত করতে হবে।” 

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top