News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত যুবক
Image

জিরানীয়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়কে জিরানিয়া কলাবাগান এলাকায় একটি দ্রুতগামী বোলেরো পিকআপ ঘরের দেখায় বাইক থেকে ছিটকে পড়ে এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷


লকডাউন চলাকালে যানবাহন চলাচল অনেকটা কম হলেও দুর্ঘটনা কিন্তু পিছু ছাড়ছে না৷ বৃহস্পতিবার তেলিয়ামুড়া থেকে আগরতলা গামে এক যুবক বাইক নিয়ে যখন আসছিল তখন জিরানিয়া কলাবাগান এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া একটি বোলেরো পিকআপ গাড়ি ধাক্কা দেয়৷


বোলেরো পিকআপ গাড়ির পেছনের চাকার ধাক্কা লেগে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবক৷ তাতে গুরুতরভাবে আহত হয় সে৷ আহত যুবকের নাম সঞ্জীব পাল৷ বাড়ির তেলিয়ামুড়া৷ সে আগরতলায় অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করে৷ কাজের জন্যই তেলিয়ামুড়া থেকে বাইকে করে আগরতলায় আসছিল৷ তখনই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক৷ স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান৷ তার পরিচয় পাওয়ার পর তিনি ফোনে বিষয়টি তার পরিবারের লোকজনদের জানান৷ খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন৷ আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিরানিয়া হাসপাতাল থেকে তাকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷ গাড়ির চালককে আটক করা হয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top