News Flash

  • Home
  • দিনের খবর
  • হাপানিয়া ৩০০ বেডের কোভিড সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

হাপানিয়া ৩০০ বেডের কোভিড সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ হাপানিয়ায় ৩০০ বেডের করোনা সেন্টার চালু করল রাজ্য সরকার৷ শুক্রবার থেকেই প্রায় ২০০ বেডে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে৷ এদিন এই করোনা সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সঙ্গে ছিলেন সরকারের বরিষ্ঠ আধিকারিকরা৷করোনা সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এদিন বলেন, ত্রিপুরার স্বাস্থ্য দফতর এবং সচেতন জনগণের সমন্বয়ের মাধ্যমে করোনা মোকাবিলায় আমরা সঠিক দিশায় অগ্রসর হচ্ছি৷ হাপানিয়ায় ৩০০ বেডের করোনা কেয়ার সেন্টার গড়ে তোলা হচ্ছে৷ ইতিমধ্যেই এখানে ২০০ বেডের ব্যবস্থা হয়ে গিয়েছে৷ যার মধ্যে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা রয়েছে শতাধিক বেডে৷ আজ থেকেই তা চালু হবে৷


করোনার চিকিৎসার ক্ষেত্রে জেলায় জেলায় পরিকাঠামো গড়ে উঠেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, রাজ্য সরকার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট জেলায় যাতে আক্রান্তদের চিকিৎসা করা যায় তা সুনিশ্চিত করা৷ তার জন্য প্রতিটি জেলায় করোনা চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে৷ গোটা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হয়েছ৷


তবে জিবি হাসপাতালে অন্যান্য চিকিৎসায় কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিপ্লব দেব বলেন, আগের বার জিবি হাসপাতালের ওপিডি বন্ধ করতে হয়েছিল৷ কিন্তু যে সময়ে করোনা সংক্রমণ স্তিমিত হয়েছিল সেই সময়ে জিবি হাসপাতালের জয়ন্তী ব্লকে পৃথক ভাবে করোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ তাই অন্যান্য অসুস্থতা নিয়ে যাঁরা জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই৷ কারণ জয়ন্তী ব্লক একেবারে আলাদা জায়গায়৷


টিকাকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় টিকাকরণে আরও গতি সঞ্চারিত করাই রাজ্য সরকারের লক্ষ্য৷ কম সময়ে যাতে বেশি টিকাকরণ করা যায় সেই উদ্দেশেই কাজ করছে ত্রিপুরা সরকার৷ এমনিতে টিকাকরণে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম দু’একটি রাজ্যের মধ্যে রয়েছে৷ আমি আবেদন করব, ৪৫-এর ঊধর্ে যাঁদের বয়স, তাঁরা দ্রুত টিকা নিয়ে নিন৷ কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে, ১৮ বছরের ঊধর্ে টিকাকরণের, তার জন্য দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কাছেই অর্ডার দেওয়া হয়েছে৷
অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার হাসপাতালেও করোনা চিকিৎসার জন্য ১০০ বেডের পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অভয় দিয়ে তিনি বলেন, ক্যানসারের চিকিৎসা যাঁরা করাতে আসবেন তাঁদের উদ্বিগ্ণ হওয়ার কিছু নেই৷ কারণ এই ব্যবস্থা সম্পূর্ণ পৃথক৷

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top