News Flash

  • Home
  • বিদেশ
  • করোনা বিধিনিষেধ অমান্য করায় এপ্রিল মাসে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
Image

করোনা বিধিনিষেধ অমান্য করায় এপ্রিল মাসে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যে করোনা অতিমারি মোকাবেলায় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ জনগণ যাতে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখেন তা সুুনিশ্চিত করার জন্য ’দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’র আওতায় বিধি অমান্যকারীদের জরিমানা করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে৷ সে অনুযায়ী জেলা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে৷ গত সপ্তাহের (২৬-০৪-২০২১ থেকে ০১-০৫-২০২১) মাস্ক এনফোর্সমেন্ট ডে-তে জেলা ও পুলিশ প্রশাসন করোনা নির্দেশিকা অমান্য করায় ২,১৭৯ জনের কাছ থেকে ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে৷


চলতি বছরের এপ্রিল মাসে জেলা ও পুলিশ প্রশাসন থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জড়ে জনগণকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচারাভিযান চালানো হয়৷ এপ্রিল মাসে মাস্ক এনফোর্সমেন্ট দিনগুলিতে জেলা ও পুলিশ প্রশাসন থেকে ৭,১০০ জনের কাছ থেকে ১৩ লক্ষ ৬৯ হাজার ৮২০ টাকা জরিমানা আদায় করেছে৷ করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৯০ জনকে জরিমানা করা হয়েছে৷ জরিমানা বাবদ এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে ৯৩ লক্ষ ৮ হাজার ৫৫০ টাকা৷ মুখ্য সচিবের অফিস থেকে আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খারাপ’ বাণিজ্য চুক্তি তড়িঘড়ি করায় সমালোচনার মুখে ইউনূস সরকার: রিপোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top