News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বাড়বাড়ন্তে জর্জরিত ওডিশা, ৫-১৯ মে ১৪ দিনের লকডাউন
Image

করোনার বাড়বাড়ন্তে জর্জরিত ওডিশা, ৫-১৯ মে ১৪ দিনের লকডাউন

ভুবনেশ্বর, ২ মে (হি.স.): করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল ওডিশা। হু হু করে বাড়ছে কোভিডে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় করোনাকে রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিল নবীন পট্টনায়েক সরকার। আগামী ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ওডিশায় ১৪-দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছে ওডিশা সরকার। ওডিশার তথ্য ও জন সংযোগ থেকে রবিবার জানানো হয়েছে, ৫ মে, বুধবার সকাল থেকে আগামী ১৯ মে পর্যন্ত ওডিশায় ১৪-দিনের জন্য লকডাউন লাগু থাকবে। এই সময়ের মধ্যে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে সকাল ছ’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সবজি-সহ অন্যান্য সামগ্রী কেনার অনুমতি পাবেন সাধারণ মানুষ।
ওডিশায় হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। সবমিলিয়ে ওডিশায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৬২,৬২২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২,০৬৮ জনের। ওডিশায় এযাবৎ সুস্থ হয়েছেন ৩,৯১,০৪৮ জন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top