News Flash

  • Home
  • Uncategorized
  • ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হাইকোর্টে শুনানি হবে ভার্চুয়ালি, নিম্ন আদালতে জরুরি ভিত্তিতে
Image

২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হাইকোর্টে শুনানি হবে ভার্চুয়ালি, নিম্ন আদালতে জরুরি ভিত্তিতে

আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.)৷৷ করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্করভাবে আছড়ে পড়েছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ এই পরিস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তাতে, ত্রিপুরা হাইকোর্টে সমস্ত মামলা সরাসরি আদালতে নয়, শুনানি হবে ভার্চুয়ালি৷ জেলা আদালত সহ অন্যান্য সমস্ত আদালতে শুধুমাত্র জরুরি ভিত্তি-তে গৃহীত মামলার শুনানি হবে৷ তবে, নিম্ন আদালতে সমস্ত শুনানি কোর্ট রুমে সম্পন্ন হবে৷ আজ বারের প্রতিনিধি, এডভোকেট জেনারেলের নেতৃত্বে সরকারি আইনজীবী গণ এবং জেলা ও ফ্যামিলি কোর্টের বিচারকদের সাথে ত্রিপুরা হাইকোর্ট আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ডি এম জমাতিয়া আজ ওই আদেশ জারি করেছেন৷ আগামী ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন৷


প্রসঙ্গত, করোনার প্রকোপে সাধারণ নাগরিকের পাশাপাশি আদালত চত্ত্বর আক্রান্ত হয়েছে৷ আইনজীবী থেকে শুরু করে জেলা আদালতের বিচারক সপরিবারে সংক্রমিত হয়েছেন৷ ফলে পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে উপলব্ধি থেকেই আদালত কাজকর্ম নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷


নয়া আদেশ অনুসারে, ত্রিপুরা হাইকোর্টে সমস্ত মামলা স্বশরীরে উপস্থিত থেকে কোর্ট রুমে শুনানি হবে না৷ বরং মামলার শুনানি হবে ভার্চুয়ালি৷ এক্ষেত্রে আইনজীবীরা বাড়ি থেকে কিংবা অফিসে বসে ওই সুবিধা নিতে পারবেন৷ তাছাড়া, সমস্ত মামলা দুপুর দুইটা পর্যন্ত গ্রহণ করবেন রেজিস্ট্রার জেনারেল৷ এদিকে, প্রয়োজনের ভিত্তিতে আদালতে কর্মীদের উপস্থিতির ব্যবস্থা করতে হবে৷ সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে প্রয়োজন নেই এমন কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হবে৷ তবে, জরুরী ভিত্তিতে প্রয়োজন হলে ওই কর্মীকে আদালতে আসতে হবে৷ এক্ষেত্রে ওই কর্মী আদালতে উপস্থিত হতে না পারলে কাজে গাফিলতি বলে গন্য করা হবে৷
এদিকে, জেলা আদালত ও ফ্যামিলি কোর্ট শুধুমাত্র জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে৷ নিম্ন আদালতে সমস্ত কর্মী-রা যথারীতি প্রতিদিন কাজে যোগ দেবেন৷ তবে, মামলাকারীদের আদালতে আসার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে৷ সীমিত সংখ্যক মামলাকারী আদালতে শুনানিতে অংশ নিতে পারবেন৷ সেক্ষেত্রে আইনজীবীরা তাঁদের মক্কেলদের আদালতে না যাওয়ার জন্য বোঝাবেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top