News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে গণপ্রহারে মৃত্যু এক ব্যক্তির, গ্রেপ্তার দুই অভিযুক্ত
Image

শান্তিরবাজারে গণপ্রহারে মৃত্যু এক ব্যক্তির, গ্রেপ্তার দুই অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ এপ্রিল৷৷ শ্বশুরবাড়ির লোকজনদের গণপ্রহারে মর্মান্তিক মৃত্যু হয়েছে জামাতার৷ মৃতের নাম অজয় নোয়াতিয়া৷ ঘটনা প্রতিছড়ি এলাকায়৷ চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল পতিছড়ী ড্রপগেইট ছনখলা এলাকায় এলাকাবাসীর গনপ্রহারে মৃত্যু হয় ড্রপগেইট এলাকার বাসিন্দা পূর্নমোহন নোয়াতিয়ার ছেলে অজয় নোয়াতিয়ার ( ২৫ )৷


অজয় নোয়াতিয়ার শশুর বাড়ীর লোকজন ও এলাকাবাসী মিলে অজয় নোয়াতিয়ার উপর গন প্রহার করেবলে অভিযোগ করে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করলো অজয় নোয়াতিয়ার পিতা পূর্নমোহন নোয়াতিয়া৷ পুত্রের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে এই মামলা দায়ের করাহয়৷ পিতার লিখিত মামলা হাতেপেয়ে ঘটনার তদন্ত শুরু করলো শান্তির বাজার থানার পুলিশ৷


এই নিয়ে থানার কর্তব্যরত অফিসার সংবাদমাধ্যমের সামনে জানান উনারা শান্তির বাজার থানায় ২০২১ এর ১৬ নাম্বারে মামলা গ্রহন করেছেন যার মধ্যে ৩০২/৩৪ আই পি সি এক্টে মামলা গ্রহন করেছে৷ এই মামলাগ্রহনের পরবর্তী সময় ঘটনার সাথে জরিত দুইজন আসামীকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ এই দুই অভিযুক্ত হলো শান্তির বাজার মহকুমার রাতাছড়ার বাসিন্দা বিরেন্দ্র মুড়াসিং ও অম্পী থানার অন্তর্গত তৈদু এলাকার বাসিন্দা অনিল দের্বমা৷ অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তারকরে আজ বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করাহয়৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top