News Flash

  • Home
  • খেলা
  • পৃথক জায়গায় রেলে কাট পড়ে দুই ব্যক্তির মৃত্যু
Image

পৃথক জায়গায় রেলে কাট পড়ে দুই ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ মঙ্গলবার বিশালগড়ের হরিশ নগর চা বাগান সংলগ্ণ এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছেএক যুবকের৷ মৃত যুবকের নাম হাবুল সবর৷বয়স ২০ বছর৷ মঙ্গলবার সাতসকালে হাবুল সবর নামে ওই যুবক অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বের হয়েছিল৷ কোন কিছু বুঝে ওঠার আগেই আগরতলা থেকে সাব্রুমগামী একটি রেল দ্রুত বেগে ছুটে আসে৷ তৎক্ষণাৎ হাবুল সবর রেল লাইন থেকে সরে যাওয়ার সুযোগ পায়নি৷


রেলে কাটা পড়ে হাবুল সবরের মর্মান্তিক মৃত্যু হয়৷ তার দেহ ছিন্নভিন্ন করে দিয়ে চলে যায় ট্রেনটি৷ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার মৃতদেহ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷প্রথমাবস্থায় যুবকের পরিচয় পাওয়া যায়নি৷দীর্ঘ কয়েক ঘণ্টা পর পুলিশ তদন্ত করে যুবকের পরিচয় পায়৷ উল্লেখ্য এই এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের৷ স্থানীয়দের অভিযোগ এই এলাকা দিয়ে তীব্র গতিতে রেল চলাচল করে৷ যার দরুন প্রতিনিয়তই রেলে কাটা পড়ে মৃত্যু হচ্ছে এলাকার মানুষের৷আরও অভিযোগ ওই এলাকাতে রেল চলাচলের সময় যদি হর্ন বাজিয়ে চলত তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না৷ সাতসকালে তরতাজা যুবকের অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, এদিন সন্ধ্যায় যোগেন্দ্রনগর রেল স্টেশনের কাছে রেলের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ৷ পুলিশ নামধাম জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পরপর রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরে বিভিন্ন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top