News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২৮-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৩৪ শতাংশ
Image

ভারতে ২৮-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৩৪ শতাংশ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে ২৮.০৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৫৮,৭০০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৮,০৯,৭৯,৮৭৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৫৮,৭০০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন।
ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধির সংখ্যা ৬৮,৫৪৬০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৫১,৮২৭ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৯৭,৮৯৪ জনের মৃত্যু হয়েছে (১.১২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫,৫৬,২০৯ জন (৮২.৫৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৬৮,৫৪৬ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২৮,৮২,২০৪ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৬.৩৪ শতাংশ)।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top