News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি যোগী সরকারের, লকডাউন নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
Image

স্বস্তি যোগী সরকারের, লকডাউন নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): এলাহাবাদ হাইকোর্টে তিরস্কৃত হলেও, সুপ্রিম কোর্টে স্বস্তি পেল যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশে করোনা-সংক্রমণ বৃদ্ধির কারণে যোগী সরকারকে তিরস্কার করে উত্তর প্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তর প্রদেশ সরকার। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি উত্তর প্রদেশে করোনা-সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার, সেই বিষয়ে হাইকোর্টে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে সর্বোচ্চ আদালত।


সোমবার লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর এবং গোরক্ষপুর— উত্তরপ্রদেশের এই ৫ শহরে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তর প্রদেশ সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সংক্রমণ রুখতে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে ও ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই মুহূর্তে ৫ শহরে লকডাউন করা হলে প্রশাসনের সমস্যা হবে। তাই এই মুহূর্তে লকডাউন করা হয়তো উচিত হবে না। পরিবর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতকে জানান তিনি। এই আবেদনের পরেই এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত।

উত্তর প্রদেশে সপ্তাহান্তের লকডাউন, সমস্ত জেলায় নৈশ কারফিউ


করোনাকে রুখতে সপ্তাহান্তের লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে। শনিবার ও রবিবার লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে, শুক্রবার রাত আটটা থেকে লাগু হবে লকডাউন, বিধিনিষেধ থাকবে সোমবার সকাল সাতটা পর্যন্ত। পাশাপাশি উত্তর প্রদেশের সমস্ত জেলায় বলবৎ থাকবে রাত্রিকালীন কারফিউ। জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।


মঙ্গলবার উত্তর প্রদেশের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কে অবস্থি জানিয়েছেন, “শনিবার ও রবিবার সপ্তাহান্তের লকডাউন লাগু হবে উত্তর প্রদেশে। শুক্রবার রাত আটটা থেকে লাগু হবে লকডাউন, বিধিনিষেধ থাকবে সোমবার সকাল সাতটা পর্যন্ত। শুধুমাত্র জরুরি পরিষেবাকে অনুমতি দেওয়া হেব। উত্তর প্রদেশের সমস্ত জেলায় বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top