News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর ঝড়ে বহু এলাকায় ব্যপক ক্ষতি
Image

কালবৈশাখীর ঝড়ে বহু এলাকায় ব্যপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ শনিবার ভোররাতে কালবৈশাখীর ঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ গোমতী জেলার উদয়পুরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷শনিবার ভোরবেলা উদয়পুর মহকুমার বেশ কিছু জায়গায় প্রচন্ড ঝড় এবং বৃষ্টি পাত হয়েছে৷ এতে উদয়পুর টেপানিয়া আর ডি ব্লকের অন্তগত গকুলপুর গাঁও পঞ্চায়েত এলাকার জাতীয় সড়কের পাশে পাঁচটি দোকানের টিনের ছাউনি উড়ে গেছে৷


শনিবার ভোর হতেই দোকানের মালিকরা দোকানে এসে দোকানের দৃশ্য দেখে হতবাক৷দোকানের মালিক সুমন মজুমদার জানান তিনটি দোকানের ক্ষতি সবচেয়ে বেশি৷যামিনী ফার্টিলাইজারের দোকানে কৃষির জিনিস পত্র মজুদ ছিল৷ যামিনী এন্টারপ্রাইজে কৃষি জাতিয় বীজ কৃষি যন্ত্রপাতি. গো খাদ্য এবং লক্ষ্মী ভ্যারাইটিজ মুদি দোকান ও একিিট রেস্টুরেন্টে ক্ষতি হয়েছে বেশি৷ যামিনী ফার্টিলাইজারের ও যামিনী এন্টারপ্রাইজের মালিক সুমন মজুমদার জানান তাদের দোকানের ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ কুড়ি হাজার ও মুদি দোকানের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top