News Flash

  • Home
  • Uncategorized
  • সস্ত্রীক করোনা মুক্ত হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

সস্ত্রীক করোনা মুক্ত হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.)৷৷ সস্ত্রীক করোনা-মুক্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ শনিবার দুজনেরই কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ৷


প্রসঙ্গত, গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর প্রচণ্ড জ্বর এসেছিল, তাই করোনা-র নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছিল৷ রেপিড অ্যান্টিজেন এবং আরটি- পিসিআর উভয় পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল৷ এর পর থেকে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন৷ তাঁর শারীরিক অবস্থার প্রতি নজর রাখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল৷ চিকিৎসায় তিনি দ্রুত সাড়া দিয়েছেন৷ তবে দুর্বলতা এখনও রয়েছে৷
এদিকে, গত ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রী জায়া নীতি দেবের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷

তার পর থেকে তিনিও বাড়িতে আইসোলেশনে ছিলেন৷ চার মাসের ব্যবধানে তিনি দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ আজ দুজনের করোনা-র নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁরা সুস্থ আছেন৷ তবে, ভীষণ দুর্বলতা রয়েছে৷ মুখ্যমন্ত্রীর ওএসডি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, সকলের আশীর্বাদে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা-কে হারাতে সফল হয়েছেন৷ তিনি সম্পুর্ণ সুস্থ এবং শীঘ্রই নতুন উদ্যমে প্রশাসনিক কাজ শুরু করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top