News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে আরবিআইয়ের গভর্নরের সঙ্গে আলোচনা
Image

রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে আরবিআইয়ের গভর্নরের সঙ্গে আলোচনা

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে আরও এক ধাপ এগল কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সঙ্গে আলোচনা শুরু হল । এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস৷ তিনি জানান, আমরা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণের বিষয়ে সরকারের সাথে আলোচনা করছি। আরবিআই-এর গভর্নরের মতে, একটি সুস্থ ব্যাঙ্কিং ক্ষেত্র এবং শক্তিশালী মূলধনের ভিত্তি ও নীতি প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত৷


তিনি বলেন, ‘আরবিআই-এর আগামী ২০২২ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা যাতে নিম্নমুখী না হয়, সেই দিকে নজর দিচ্ছে৷ ২০২২ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে৷ ভারতের আর্থিক স্থিতিকে উন্নত করতে আরবিআই সবরকমের নীতিকে প্রয়োজনে হাতিয়ার করবে বলে জানান শশীকান্ত৷ তিনি বলেন যে, গ্রাহকদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


মূলত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ১ ফেব্রুয়ারি ২০২১-২২ এর বাজেট উপস্থাপনের সময় দুটি সরকারি ব্যাংক এবং একটি সাধারণ বীমা সংস্থার বেসরকারীকরণের প্রস্তাব করেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top