News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতারণার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Image

প্রতারণার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বিশালগড় এর রাউত খলা এলাকার মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রকে নির্ধারিত বিষয়ে আরো অধিক সংখ্যক নম্বর পাইয়ে দেওয়ার নাম করে ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক মাদ্রাসা শিক্ষক৷বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালর্য়ে একাদশ শ্রেণির এক ছার্ত্রে সাথে প্রতারণা করে ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে৷


শেষ পর্যন্ত সেই ছাত্র টাকা এবং সার্টিফিকেট না পেয়ে আইনের দ্বারস্থ হবে বলে হুমকি দিয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় রাউতখলা এলাকার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পড়ুয়া একাদশ শ্রেণীর ছাত্র হৃদয় ঘোষ গত বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়৷ কিন্তু দুটি বিষয়ে তার ৪৫ শতাংশ নম্বর নেই৷যার পরিপ্রেক্ষিতে হৃদয় ঘোষ কোন ইন্টারভিউ দিতে পারছেনা উপযুক্ত নম্বরের অভাবে৷ ইন্টারভিউ দিতে হলে ৪৫ শতাংশ নম্বর থাকতে হয়৷


পরবর্তী সময়ে বিশালগড় নর্াারউা প্রাথমিক মাদ্রাসার এক শিক্ষক আব্দুল জলিল সেই ছাত্রকে প্রলোভন দেখায় তার দুইটি বিষয়ে ৪৫ শতাংশের উপরে নম্বর এনে দেবে৷ বিনিময়ে ২৪ হাজার টাকা লাগবে৷ সেই ছাত্র মাদ্রাসা শিক্ষকের প্রতারণার ফাঁদে পা দেয়৷ বাবা অটোচালক অভাবের সংসারের মধ্যেও ছেলের কথা শুনে সেই টাকা দেয়৷


প্রথম দফায় ১০ হাজার এবং দ্বিতীয় দফায়১৪ হাজার টাকা তুলে দেয় শিক্ষকের হাতে৷ কথা ছিল অক্টোবর মাসের মধ্যেই তার সার্টিফিকেট তুলে দেবে৷ কিন্তু আজ পর্যন্ত দেয়নি৷ বরং ফোন করলে তার সাথে কথা বলতে রাজি নয়৷ এখন আবার আরো ৫ হাজার টাকা দাবি করছে৷ শেষ পর্যন্ত প্রতারক শিক্ষকের বিরুদ্ধে থানায় তার বিরুদ্ধে মামলা করবে বলে তারা সাফ জানিয়ে দেয়৷
জানা যায় সেই মাদ্রাসার শিক্ষক অনেকের সাথেই এরূপ প্রতারণা করেছে৷এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ভূমিকা নেয় সেই প্রতারক শিক্ষকের বিরুদ্ধে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top