News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি-র টি-২০ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ফের শীর্ষে শেফালি
Image

আইসিসি-র টি-২০ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ফের শীর্ষে শেফালি

দুবাই, ২৩ মার্চ (হি.স.) : আইসিসির টি-২০বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন শেফালি বর্মা। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার বেদ মুনিকে সরিয়ে ফের শীর্ষ স্থান দখল করেন শেফালি। ব্যাটারদের প্রথম দশে আছেন আরও ভারতের আরও দুই প্রমিলা । এই তালিকায় ভারতের স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজ যথাক্রমে নিজেদের সপ্তম ও নবম স্থান ধরে রেখেছেন। হরমনপ্রীত কউর রয়েছেন আপাতত ১৫ নম্বরে। রিচা ঘোষ ৮৫ নম্বরে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি টি-২০ ম্যাচে যথাক্রমে ২৩ ও ৪৭ রানের আগ্রাসী ইনিংসের সুবাদেই আইসিসির মহিলা টি-২০ ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ফিরে পান ১৭ বছর বয়সী ভারতীয় ওপেনার শেফালি বর্মা। গত বছর আইসিসি টি-২০ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে প্রথমবার মহিলা টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটারের মুকুট মাথায় পরেছিলেন শেফালি। মাঝে সিংহাসন হারাতে হলেও অস্ট্রেলিয়ার বেদ মুনিকে সরিয়ে মুকুট পুনরুদ্ধার করেন তিনি।

বোলারদের প্রথম দশে ভারতের দুই তারকা দীপ্তি শর্মা ও রাধা যাদব আগের মতই যথাক্রমে সপ্তম ও অষ্টন স্থানে অবস্থান করছেন। পুণম যাদব ১০ থেকে পিছলে ১১ নম্বরে নেমে গিয়েছেন। ইংল্যান্ডের সোফি একলেস্টোন রয়েছেন এক নম্বরে।

অল-রাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে দীপ্তির। তিনি ৫ থেকে ৪ নম্বরে উঠে এসেছেন। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top