News Flash

  • Home
  • Uncategorized
  • কথা বলার স্বাধীনতা শুধুমাত্র ‘মন কি বাত’ পর্যন্ত সীমিত : রাহুল গান্ধী
Image

কথা বলার স্বাধীনতা শুধুমাত্র ‘মন কি বাত’ পর্যন্ত সীমিত : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): এবার কথা বলার স্বাধীনতা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারও নাম-না করেই, রবিবার সকালে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, “কথা বলার স্বাধীনতা শুধুমাত্র ‘মন কি বাত’ পর্যন্তই সীমিত।” তবে, রাহুল গান্ধী যে এই খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন তা বুঝতে খুব বেশি দেরি হয়নি রাজনৈতিক মহলের।


“ফ্রি স্পিচ” হ্যাসট্যাগ দিয়ে রবিবার সকালে টুইট করেছেন কংগ্রসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কথা বলার স্বাধীনতা শুধুমাত্র ‘মন কি বাত’ পর্যন্তই সীমিত!” প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ নিয়ে এদিন খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, প্রতিদিনই কোনও না কোনও ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেই চলেছেন রাহুল গান্ধী। শনিবারই বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্রতা নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছিলেন রাহুল। রবিবার কথা বলার স্বাধীনতা নিয়ে কটাক্ষ করলেন সোনিয়া তনয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top