News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী
Image

করোনা আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত টুইটবার্তায় মোদী লেখেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। তাঁর আরোগ্য কামনা করছি।’

শনিবার পাকিস্থানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস, রেগুলেশন্স এবং কোঅর্ডিনেশন সম্পর্কিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়সাল সুলতান টুইট করে জানিয়েছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা-সংক্রমিত হয়েছেন। প্রধানমন্ত্রী বাড়িতেই স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন।” পাক প্রধানমন্ত্রীর দফতরও জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন ইমরান খান। টিকা নেওয়ার পরও ইমরান কীভাবে করোনা-আক্রান্ত হলেন? পাকিস্তানি চিকিৎসক আব্দুল বারি খান জানিয়েছেন, টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে অ্যান্টিবডিগুলি বিকশিত হয়। তাই ইমরানের আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক। চিকিৎসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী একজন সুস্থ মানুষ এবং দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top