News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতারক গ্রেপ্তার আনন্দনগরে
Image

প্রতারক গ্রেপ্তার আনন্দনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ ওএনজিসিতে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করতে এসে হাতেনাতে ধরা পরল এক প্রতারক৷ তার নাম রাজেশ দেববর্মা৷দুর্নীতি ও প্রতারণায় বাম আমলকে ছাড়িয়ে গেল রাম আমল৷ বর্তমান সরকারের আমলে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ বেকার যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে৷ সরকারি দপ্তরে চাকরি পাওয়া এখন রীতিমত ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

সে কারণেই বেসরকারি সংস্থা গুলির দিকে নজর দিচ্ছে অনেকেই৷ এক্ষেত্রেও প্রতারক চক্রের খপ্পরে পড়ছে বেকার যুবক যুবতীরা৷ সংবাদ সূত্রে জানা গেছে আনন্দনগর ৫ নং পাড়ায় ওএনজিসিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেএক উপজাতি বেশ কিছুদিন ধরে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল৷বৃহস্পতিবার ওই প্রতারক যুবক পুনরায় আনন্দনগরের পাঁচ নং পাড়ায় আসলে তাকে হাতেনাতে আটক করেন স্থানীয় জনগণ৷ তাকে উত্তম মধ্যম দিয়ে শেষ পর্যন্ত শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷এ ধরনের প্রতারণামূলক ঘটনাকে কেন্দ্র করে আনন্দনগর সহ পার্শবর্তী এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ শ্রীনগর থানার পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট থানায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top