News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা বিশ্ববিদ্যালয় সহ ত্রিপুরার উন্নয়নে সংসদে গুচ্ছ দাবি পেশ সাংসদ প্রতিমার
Image

মহিলা বিশ্ববিদ্যালয় সহ ত্রিপুরার উন্নয়নে সংসদে গুচ্ছ দাবি পেশ সাংসদ প্রতিমার

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরার উন্নয়নে আজ সংসদে এক গুচ্ছ দাবি পেশ করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ মহিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এইমস সদৃশ্য হাসপাতাল সহ পর্যটন, কৃষিতে কেন্দ্রের আরও সহযোগিতা চেয়েছেন তিনি৷ এদিন সংসদে তিনি ত্রিপুরায় কমিউনিস্ট নেতাদের উদ্দেশ্যে বিদ্রুপ করে বলেন, লকডাউনে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এখন তারা লুকিয়ে করোনা-র টীকা নিচ্ছেন৷ অথচ অন্যদের টীকা না নেওয়ার জন্য ভুল বোঝাচ্ছেন৷


আজ সংসদে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব নিয়ে আলোচনায় সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দেশের উন্নয়নের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল স্বীকৃতি পেয়েছে৷ অ্যাক্ট-ইস্ট নীতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে উত্তরপূর্ব৷ তিনি বলেন, গত ৯ মার্চ ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ৩,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন৷ এদিন তিনি সংসদে এইমস সদৃশ্য হাসপাতাল ত্রিপুরায় স্থাপন করার দাবি জানিয়েছেন৷ সাথে তিনি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে ঊনকোটিকে স্বীকৃতি, নেরামেক পুনরায় চালু করা, হকি খেলার জন্য স্টেডিয়াম, উন্নতমানের বাসস্ট্যান্ড এবং মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top