News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে জেতার জন্য এখনও আইপিএফটি-কে পাশে চাইছেন প্রদ্যুৎ
Image

এডিসি নির্বাচনে জেতার জন্য এখনও আইপিএফটি-কে পাশে চাইছেন প্রদ্যুৎ

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ত্রিপুরায় এডিসি নির্বাচনে জেতার জন্য এখনও আইপিএফটি-র সহযোগিতা চাইছেন তিপ্রা-র চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ আজ তিনি তুলসিখরে নির্বাচনি জনসভায় জনজাতিদের মধ্যে একতার প্রশ্ণে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দলেকে একই ছাতার নীচে আসার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, আইপিএফটি-র এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়াকে আমি আজও শ্রদ্ধা করি, তাঁদের পাশে চাইছি৷ তাঁর পরামর্শ, জনজাতিদের কল্যাণে আপস করা ঠিক হবে না৷ তাই, অর্থ আর ক্ষমতার লোভের ফাঁদে পা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়ের তিলক নিশ্চই কপালে লাগবে৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনে আইপিএফটি কিছুদিন আগে তিপ্রা-র সাথে আঁতাত করেছিল৷ কিন্তু, জোটধর্ম বজায় রেখে বিজেপি-র সাথেই এডিসি নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ে অবতীর্ন হয়েছে আইপিএফটি৷ আজ নির্বাচনি জনসভায় আইপিএফটি-কে ফের পাশে আনার টোপ দিয়েছেন প্রদ্যুৎ৷ তিনি বলেন, আমাদের কল্যাণে একমাত্র জনজাতিরাই ভাববেন৷ ফলে সমস্ত আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি৷ তাঁর কথায়, অর্থ এবং ক্ষমতার মোহে জনজাতিদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ অনেকাংশে বিভাজনে সফলতা পেয়েছে৷ কিন্তু তাতে আখেরে ক্ষতি জনজাতিদের হচ্ছে, তা বুঝতে হবে৷


প্রদ্যুৎ বলেন, আমি আজও এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়াকে শ্রদ্ধা করি৷ কারণ, জনজাতিদের কল্যাণে এবং গ্রেটার তিপ্রাল্যান্ড-এর জন্য সকলের মধ্যে একতা চাইছি আমি৷ তাঁর সাফ কথা, জনজাতিদের উন্নয়নের প্রশ্ণে কোনও ধরনের আপস করতে প্রস্তুত নই৷ তাই, আইপিএফটি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি লড়াইয়ে নামুক চাইছি৷ তাঁর সাফ কথা, আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে৷ এ-ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি৷
আজ প্রদ্যুতের বক্তব্যে সাফ বোঝা যাচ্ছে, এডিসি নির্বাচনে জেতার জন্য এখনও আইপিএফটি-কে চাইছে তিপ্রা৷ কারণ, পাহাড়ের রাজনীতিতে তিপ্রাল্যান্ড অন্যতম হাতিয়ার৷ ফলে গ্রেটার তিপ্রাল্যান্ডপির ডাক আইপিএফটি ছাড়া অসম্পূর্ণ থেকে যাচ্ছে৷ হয়তো সেই উপলব্ধি থেকেই এডিসি নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য আইপিএফটি কাছে টানতে চাইছেন প্রদ্যুৎ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top