News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ ভারত, সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকার মেয়েরা
Image

ব্যর্থ ভারত, সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকার মেয়েরা

মুম্বাই, ১৭ মার্চ (হি. স.)  :  লো স্কোরিং ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও জিততে পারল না মিতালিরা।

সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভারত ৪৯.৩ ওভারে ১৮৮ রানে অল-আউট হয়ে যায়। মিতালি রাজ ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। ৩০ রান করে অবসৃত হন হরমনপ্রীত কউর। এছাড়া প্রিয়া পুণিয়া ১৮, স্মৃতি মন্ধনা ১৮ ও পুণম রাউত ১০ রান করেন। ঝুলন গোস্বামী ৫ রান করে সাজঘরে ফেরেন। নাদিন ডি’ক্লার্ক ৩টি উইকেট দখল করেন।

এদিন জবাবে ব্যাট করতে নেমে দক্ষি আফ্রিকা একসময় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে ডু’প্রীজ ৫৭ ও অ্যানেক ৫৮ রান করে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন। মারিজান কাপ ৩৬ রান করে অপরাজিত থাকেন। রাজেশ্বরী গায়কোয়াড় ১০ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। উইকেট পাননি ঝুলন। ম্যাচের সেরা হয়েছেন অ্যানেক। সিরিজ সেরা হয়েছেন লিজেল লি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top