News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য বাজেট অধিবেশন শুরু ১৯শে চলবে ৫ দিন, বিল পেশ হবে ৯টি
Image

রাজ্য বাজেট অধিবেশন শুরু ১৯শে চলবে ৫ দিন, বিল পেশ হবে ৯টি

আগরতলা, ১৫ মার্চ (হি. স.)৷৷ ত্রিপুরা বিধানসভা-র বাজেট অধিবেশন আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে৷ ৫ দিনের ওই অধিবেশন সমাপ্ত হবে ২৫ মার্চ৷ প্রথা অনুযায়ী প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়৷ সে মোতাবেক ১৯ মার্চ বাজেট অধিবেশনের প্রথমার্ধে রাজ্যপাল রমেশ বৈশ ভাষণ দেবেন৷
ওইদিন দ্বিতীয়ার্ধে উপমুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন৷ শুধু তাই নয়, অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব-ও পেশ করবেন তিনি৷ এছাড়া, ওই অধিবেশনে ত্রিপুরা সরকার ৯টি বিল পেশ করবে৷ আজ বিজনেস এডভাইসরি কমিটির (বিএসি) বৈঠক-এ এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


আজ ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস-র পৌরোহিত্য বিজনেস এডভাইসরি কমিটি-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, অধিবেশন ৫ দিনের জন্য বসবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ মার্চ শুক্রবার ত্রিপুরা বিধানসভা-র বাজেট অধিবেশন শুরু হবে৷ ওইদিন রাজ্যপাল রমেশ বৈশ-র ভাষণ দিয়ে অধিবেশন-র সূচনা হবে৷ প্রথমার্ধে রাজ্যপাল-র ভাষণ এবং দ্বিতীয়ার্ধে উপমুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন৷ তিনি বলেন, ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করার সাথে উপমুখ্যমন্ত্রী ২০২০-২১ অর্থি বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব-ও পেশ করবেন৷


তাঁর কথায়, বাজেট-র উপর আলোচনায় ২ দিন এবং রাজ্যপালের ভাষণ-র উপর আলোচনায় ১ দিন চূড়ান্ত হয়েছে৷ এছাড়া, ওই অধিবেশনে ত্রিপুরা সরকার ৯টি বিল আনবে৷ শিক্ষামন্ত্রী বলেন, আজকের বিএসি বৈঠকে অধ্যক্ষ বাজেট অধিবেশন ৪ দিন হউক চেয়েছিলেন৷ কিন্তু, বিরোধী দলের তরফে আরো এক দিন বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল৷ বিরোধী-দের আবেদন-কে সন্মান দিয়ে অধিবেশন পাঁচ দিন হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ তাঁর কথায়, বিধানসভা অধিবেশনে সকলের কোভিড নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক করেছেন অধ্যক্ষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top