News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও নয়মাসের সন্তানকে পুড়িয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিক একাধিক ধারায় ২৩ বছরের কারাদন্ড
Image

স্ত্রী ও নয়মাসের সন্তানকে পুড়িয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিক একাধিক ধারায় ২৩ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানকে অগ্ণিদগ্দ করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত রতন দাসকে তিনটি ধারায় মোট তেইশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ফাস্ট ট্র্যাক আদালত৷ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে৷


২০১৫ সালের ১২জুন রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বাধারঘাট মাতৃ পল্লী এলাকায় হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল৷ অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া বিশ্বাস এবং তার ৯ বছরের শিশু পুত্রকে৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা গৃহীত হয়৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেন৷ আদালত এই মামলায় অভিশপ্ত স্বামী রতন দাসকে দোষী সাব্যস্ত করে৷ সোমবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন ফাস্ট ট্রাক আদালতের মাননীয় বিচারক ধীমান দেববর্মা৷


ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ নং ধারায় দোষী সাব্যস্ত রতন দাসকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন৷ তিন মাসের মধ্যে জরিমানার টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে৷ ৩০৪(বি) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩০৬ আইপিসিতে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে৷ জরিমানার টাকা ছয় মাসের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে৷ দুটি ধারায় ৩০ হাজার জরিমানার টাকা মৃত সুপ্রিয়া বিশ্বাস এর বাবা সুনীল বিশ্বাস এর হাতে তুলে দিতে বলেছে আদালত৷


শাস্তি ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত সুপ্রিয়া বিশ্বাস এর বাবা সুনীল বিশ্বাস সহ অন্যান্য আত্মীয়-পরিজনরা৷ মৃতার বাবা আদালতের রায়ে সন্তুষ্ট ব্যক্ত করেছেন৷ তিনি বলেন মানুষ রুপি জানোয়ার তার জামাতা রতন দাস এর যে শাস্ত্র করা হয়েছে তাতে নিশ্চয়ই খুশি৷তবে এই মামলায় রতন বিশ্বাসের মা এবং যে মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল তাদের শাস্তি হলে তিনি আরো খুশি হতেন বলে জানান৷ হৃদয়বিদারক হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক ধীমান দেববর্মা৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অরবিন্দ দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top