News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রুখতে বিমানযাত্রীদের উদ্দেশে কড়া বার্তা ডিজিসিআই-এর
Image

করোনা রুখতে বিমানযাত্রীদের উদ্দেশে কড়া বার্তা ডিজিসিআই-এর

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : করোনাকে লঘু করে নেওয়া বিমানযাত্রীদের উদ্দেশে কড়া বার্তা দিল যাত্রীবাহী বিমান পরিষেবা নিয়ন্ত্রক ডিজিসিআই -এর।   শনিবার প্রকাশিত ডিজিসিআই-এর সার্কুলার-এ বলা হয়েছে, ‘কিছু যাত্রী যে একেবারেই করোনা সতর্কতা মেনে বিমানযাত্রা করছেন না, তা আমাদের চোখে পড়েছে। বিমানবন্দরে ঢোকার আগে পর্যন্ত কেউ কেউ নাকের তলায় মাস্ক পরছেন, এমনকি মাস্কই পরছেন না।’ বিমানবন্দরে ঢুকেও অনেকে মাস্ক পরেন না, উপরন্তু সামাজিক দূরত্বকেও গুরুত্ব দেন না বলে উল্লেখ করা হয়েছে সার্কুলারে। এমনকি অনেকে বিমানে উঠেও মাস্ক খুলে ফেলেন বলে জানানো হয়েছে সার্কুলারে। এবার থেকে এই ধরণের আচরণ আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ডিজিসিআই।

বিমানযাত্রীদের জন্য ডিজিসিআই-এর নির্দেশিকা

•    সকল যাত্রীর সঠিকভাবে মাস্ক পরা আবশ্যিক। সামাজিক দূরত্ববিধি মান্য করা বাধ্যতামূলক।

•    মাস্ক ছাড়া কেউ যাতে বিমানবন্দর চত্বরে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নজরদারি করতে বলা হয়েছে কর্তব্যরত পুলিশকর্মী ও জওয়ানদের।

•    বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজারের দায়িত্ব প্রতিটি যাত্রী সঠিকভাবে করোনাবিধি মানছেন কিনা তা নজরে রাখা। কোনও যাত্রী নিয়ম না মানলে তাঁকে সতর্কতাবাণী শুনিয়ে তুলে দিতে হবে সিকিউরিটির হাতে।

•    বারবার অনুরোধ সত্ত্বেও কোনও যাত্রী করোনাবিধি মানতে অস্বীকার করলে বা বিমানে মাস্ক না পরলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। তাঁকে বিমান ছাড়ার আগে প্রয়োজনে নামিয়েও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 প্রসঙ্গত, ফের করোনা সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮৮২ । গত ২০২০ সালের ১৯ ডিসেম্বরের পর থেকে এটাই একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সংক্রমণ। শুক্র থেকে শনিবার একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪০ জন। এই অবস্থায় নতুন সার্কুলার জারি করল ডিজিসিআই ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top