News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সুদূরপ্রসারী উন্নয়ন ঘটে চলেছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে সুদূরপ্রসারী উন্নয়ন ঘটে চলেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ রাজ্যের মানুষের কল্যাণে জনমুখী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ৩ বছর পর রাজ্য এখন বিকাশের পথে হাঁটছে৷ আত্মনির্ভর হয়ে উঠছে ত্রিপুরা৷ আজ নতুন সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে হোটেল পোলো টাওয়ারে আয়োজিত সংবাদমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সর্বক্ষেত্রে সুুদূরপ্রসারী উন্নয়ন ঘটে চলছে৷ ক’ষকদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে৷ বর্গাদার ক’ষকদের ঋণের ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্যে দুধ, ডিম, মাছের উৎপাদন বেড়েছে৷ প্রাইভেট সেক্টরের গ্রোথ রেট অনেকটাই বেড়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোয়ালিটি এডুকেশন চালু করা সহ ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে গত তিন বছরে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রায় ৯৬ হাজার কর্মসংস্থান হয়েছে৷ মাথাপিছু আয় বেড়ে ১ লক্ষ ২৫ হাজার ১৪১ টাকা হয়েছে৷ আগরবাতি শিল্প ও আগর চাষের ক্ষেত্রে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করবে৷ রাজ্যের বিদ্যৎ ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে ৪,৬০০ কোটি টাকা ব্যয় করা হবে৷ ১৪১টি পরিষেবা ও ৩৫টি দপ্তর অনলাইনের আওতায় আনা হয়েছে৷ জাগ্রত ত্রিপুরার মাধ্যমে আগামীদিনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে মানুষ সহজেই অবগত হতে পারবেন৷ তিনি আরও বলেন, আগেও রাজ্যে কাজ হতো৷ কিন্তু বর্তমানে এর গতি বেড়েছে৷ ফলে মানুষ অল্প সময়ের মধ্যেই বিভিন্ন পরিষেবার সুুযোগ নিতে সক্ষম হচ্ছেন৷ ২৩ বছরের রিয়াং শরণার্থী সমস্যা, করোনাকাল পরবর্তীতে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডি এ প্রদান করা নিয়েও মুখ্যমন্ত্রী বিস্ত’ত আলোচনা করেন৷

সাংবাদিকদের সাথে মতবিনিময় করে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন সবকিছুই হচ্ছে কোনও ধরণের আন্দোলন ছাড়া৷ এটাই একটি মডেল রাজ্য গড়ে তোলার সোপান৷ সাংবাদিকদের প্রশের উত্তরে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে বিশেষ অর্থনৈথিক অ’ল সম্পর্ণরূপে চালু হয়ে গেলে ২ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে৷ তিনি বলেন, রাজ্যে এখন কর্মসংস্ক’তি পাল্টেছে৷ রাজ্যে জব ক্রিয়েটর তৈরি হয়েছে৷ পরনির্ভরশীল মানসিকতা মানুষ কাটিয়ে উঠেছেন৷ তাছাড়াও তিনি বলেন, ত্রিপুরাসুুন্দরী মায়ের মন্দিরের সৌন্দর্যায়নের জন্য প্রায় ১৮৮ কোটি টাকা ব্যয় করা হবে৷ এক্ষেত্রে মায়ের মন্দিরের মূল পরিকাঠামোগত কোনও পরিবর্তন করা হবে না৷
আলোচনাসভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত ৩ বছরে সরকার ৮৩৮টি মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে ও কার্যকরী করা হয়েছে৷ যা এদেশের ইতিহাসে বিরল৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাবলম্বী ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অভিমুখে কাজ করে চলছেন৷


অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিনোদ কুমার সোনকর, সাংসদ প্রতিমা ভৌমিক, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা সহ রাজ্যের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top