News Flash

  • Home
  • Uncategorized
  • ‘১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মোদী’: মমতা
Image

‘১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মোদী’: মমতা

কলকাতা, ৭ মার্চ ( হি. স.) : জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার শিলিগুড়িতে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পদযাত্রা থেকেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনা মমতা বন্দ্যোপাধ্যায়। ‘১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মোদি’ তোপ মমতার।


এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বাংলা নারীজাতির অধিকার ও সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। স্বাধীনতার আন্দোলনের ও নবজাগরণে বাংলার অবদান অনস্বীকার্য। বিজেপি বাংলা সম্পর্কে কিছুই জানে না। বিদ্যাসাগর, বিরসা মুণ্ডার মূর্তি ভেঙে বাংলাকে অপমান করে। বাংলা সব ধর্মকে নিয়ে চলে আমরা ধর্মের রাজনীতি করি না। বিজেপির রোজ রোজ মিথ্যা কথা বাংলার মানুষ শুনবে না। ১৫ লক্ষ টাকা করে প্রত্যেককে দেওয়ার কথা বলেছিল আগেরবার, কিন্তু দেয়নি। টাকা দিয়ে ভোট কিনতে চাইলে তৃণমূলকে ভোট দেবেন। দাঙ্গাবাজ, তোলাবাজ, দুর্নীতিগ্রস্থ বিজেপিকে চায় না রাজ্যবাসী’।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top