News Flash

Image

যুবক খুন আগরতলায়

আগরতলা, ৫ মার্চ (হি. স.) : সামান্য বাকবিতন্ডা-কে ঘিরে এক যুবক খুন হয়েছেন। রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম থানাধীন শানমুড়া এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বিধান দাস। স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 


বৃহস্পতিবার রাতে আগরতলা পশ্চিম থানাধীন শানমুড়া এলাকায় এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করেন তারই এক প্রতিবেশী। এলাকাবাসী-র বক্তব্য, বিমল দাস ও টোটন দাস মিলে বিধান দাস-কে রক্তাক্ত করেছেন। গামছার মধ্যে টাইলসের টুকরো বেঁধে তার মাথায় আঘাত করা হয়েছে। তাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিধান দাস। স্থানীয় জনগণ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্ত তার অবস্থা আশংকাজনক দেখে চিকিত্সক-রা তাকে সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। জিবি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার হওয়ার আগেই রাত সাড়ে তিনটে নাগাদ তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।


ওই ঘটনায় মৃতের পরিবারের তরফে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত টোটন দাস এবং বিমল দাসকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই অভিযুক্তের বাড়িতে হানা দেওয়া হয়েছিল। কিন্ত, তারা বাড়ি থেকে পলাতক। তবে, তাদের খোজে তল্লাশি চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top