News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্র : রাহুল গান্ধী
Image

জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্র : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, “মূল্যবৃদ্ধি একটি অভিশাপ। শুধুমাত্র ট্যাক্স আদায়ের জন্য জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।” মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হওয়ার জন্য একটি অভিযানের সূচনা করেছে কংগ্রেস। ‘#SpeakUpAgainstPriceRise’-নামক এই অভিযানে অংশ নেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে রাহুল গান্ধী লিখেছেন, “মূল্যবৃদ্ধি একটি অভিশাপ। শুধুমাত্র ট্যাক্স আদায়ের জন্য জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশের বিনাশের বিরুদ্ধে গর্জে উঠুন- #SpeakUpAgainstPriceRise অভিযানে অংশ নিন।” রাহুল গান্ধী ছাড়াও এদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও। ক্ষোভপ্রকাশ করে শশী জানিয়েছেন, “ভারত এমনটা আর সহ্য করবে না। মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠবে ভারত।”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top